এক্সপ্লোর

Air pollution: করোনাকালে বায়ুদূষণ নিয়ে উদ্বেগ, দিল্লিকে টপকে গেল কলকাতা

বায়ুদূষণের নিরিখে দিল্লিকেও ছাপিয়ে গেল কলকাতা! ‘এখনই ব্যবস্থা না নিলে সামনে ভয়ঙ্কর বিপদ’, সতর্কবার্তা পরিবেশবিদ থেকে চিকিত্সকদের।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বায়ুদূষণে এবার দিল্লিকে টপকে গেল কলকাতা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের পরিমাণ ৩০০ ছাড়িয়ে গেল অধিকাংশ জায়গাতেই! বিষয়টি উদ্বেগজনক বলছেন চিকিত্সকরা। দূষণ কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তুলছেন পরিবেশকর্মীদের একাংশ। 


করোনাকালে এবার বায়ুদূষণ নিয়েও উদ্বেগ বাড়ল। বায়ুদূষণের নিরিখে দিল্লিকেও ছাপিয়ে গেল কলকাতা! ‘এখনই ব্যবস্থা না নিলে সামনে ভয়ঙ্কর বিপদ’, সতর্কবার্তা পরিবেশবিদ থেকে চিকিত্সকদের। দিনভর শহরের আকাশে কেমন যেন কুয়াশা । আসলে এটা ধোঁয়াশা বাতাসে দূষণের পরিমাণ কতটা তা দেখা হয় এয়ার কোয়ালিটি ইনডেক্স দিয়ে। বিশেষজ্ঞরা বলেন, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI শূন্য থেকে ৫০ হলে, সেখানকার বাতাসের মান খুব ভাল। 

AQI ৫১ থেকে ১০০-র মধ্যে হলে তা সন্তোষজনক। ১০১ থেকে ২০০ হলে তা মডারেট বা মোটামুটি।  AQI ২০০ থেকে ৩০০ পর্যন্ত থাকলে সেখানকার বাষুদূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। রাজধানী দিল্লিতে সাধারণত AQI ৩০০-র ওপরেই থাকে। কিন্তু গত দু’দিনে সেই মাত্রা ২০০-র থেকে নীচে নেমে এসেছে। 


উল্টোদিকে কলকাতায় সেই মাত্রা হু হু করে বেড়ে গিয়েছে। কলকাতা ও শহরতলির মোট সাতটি জায়গায় AQI দেখার পরিকাঠামো রয়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তার ফলাফলেই উদ্বেগ বেড়েছে। দিল্লিতে যেখানে AQI ২০০-র নীচে নেমে গেছে, সেখানে এদিন বালিগঞ্জে Air Quality Index ৩২৮. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে ৩৫৪, যাদবপুর অঞ্চলে ৩০৫, ফোর্ট উইলিয়ামেও AQI প্রায় ৩০০ (২৯৩), কলকাতার ফুসফুস নামে পরিচিত রবীন্দ্র সরোবরে AQI কিছুটা কম (২৪২), এছাড়া ভিক্টোরিয়ায় AQI ২৬৬ এবং বিধাননগরে ২৫৮। অর্থাৎ দিল্লিতে বায়ুদূষণের মাত্রা যখন কমছে, সেখানে করোনা আবহে কলকাতায় তা উদ্বেগের পর্যায়ে চলে গিয়েছে।  

বিষয়টি নিয়ে চিন্তিত চিকিত্সকরাও। চিকিত্সক  অরিন্দম বিশ্বাস বলেন, "মানুষের শ্বাসজনিত সমস্যা তৈরি হচ্ছে। আগামী দিনে ভয়ঙ্কর হবে...এখনই ব্যবস্থা না নিলে." অন্য রাজ্য যখন বায়ূদূষণ রোধে ব্যবস্থা নিতে পারছে, তখন বাংলা পারছে না কেন? প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীরা।   

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget