এক্সপ্লোর

Dengue Situation: শীতের মুখেও ডেঙ্গির দাপট অব্যাহত, এক সপ্তাহেই আক্রান্ত ৫.৫ হাজার

Kolkata News: দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। শীতের প্রাক্কালেও কিছুতেই থামছে না মৃত্যুমিছিল।

ঝিলম করঞ্জাই, কলকাতা: এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার (Dengue Situation)। পাল্লা দিয়ে মারছে মৃত্যু। শুধু দক্ষিণবঙ্গই নয়, ভয়ঙ্কর হারে ডেঙ্গি বাড়ছে উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙেও মারাত্মক হরে বাড়ছে সংক্রমণ (Kolkata News)।

এক সপ্তাহেই আক্রান্ত সাড়ে ৫ হাজার

দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। শীতের প্রাক্কালেও কিছুতেই থামছে না মৃত্যুমিছিল। রাজ্যে মোট আক্রান্ত প্রায় ৫০ হাজার মানুষ। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০ পেরিয়ে গেছে। প্রতিদিনই তরতরিয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। 

কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে হাওড়া, মারাত্মকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সব থেকে ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে সেখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ১৬৬ জন। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। ৭ দিনে, নবাবের জেলায় আক্রান্ত, ৮৬৪ জন। 

ডেঙ্গি আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এক সপ্তাহে শহরে আক্রান্ত ৬৮১ জন। পৌরসভা এলাকায়, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে কলকাতা। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৮১ জন। শহরে মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার ৪২৮ জন। 

আরও পড়ুন: Upper Primary Recruitment: অপেক্ষমান সকলেরই চাকরি, উচ্চ-প্রাথমিকের শারীর ও কর্মশিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

কলকাতার সব এলাকার মধ্যে ১২ নম্বর বরোয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, ১ হাজার ১২৮। এর পরই রয়েছে ১০ নম্বর বরো। সেখানে আক্রান্ত ৮৫৬। পনেরো নম্বর বরোয় গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল শূন্য। এখন সেখানেও দুই দন আক্রান্ত হয়েছেন। 

কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন আক্রান্ত ডেঙ্গিতে। ব্লকস্তরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। লালগোলা ব্লকে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। 

এর পরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার রাজারহাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৬। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও জাল বিস্তার করছে ডেঙ্গি। জলপাইগুড়ির মাল ব্লকে একসপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪৭ জন। দার্জিলিং-এর মাটিগাড়া ব্লকে আক্রান্তের সংখ্যা ৪৩। 

রাজ্যে উৎসবের মরসুমের পর পরই শীত শীত ভাব অনুভূত হচ্ছে। তার পরেও ডেঙ্গির প্রকোপ না কমায় বাড়ছে উদ্বেগ। এ নিয়ে মতামত চাইলে, রাহুল জৈন বলেন, "যত দিন শীত সেভাবে পড়ে না, কমবে না।"

মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার, মৃত ৭০-এর বেশি

এই মুহূর্তে পজিটিভিটি রেটে শীর্ষে রয়েছে কলকাতা- ২৪.০৮%। দ্বিতীয়স্থানে জলপাইগুড়ি ২৪.০৫%। হুগলিতে পজিটিভিটি রেট ২০.৮%। পার্বত্য শহর কালিম্পংয়েও ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। সেখানে পজিটিভিটি রেট ১৯.০৫%। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget