এক্সপ্লোর

Upper Primary Recruitment: অপেক্ষমান সকলেরই চাকরি, উচ্চ-প্রাথমিকের শারীর ও কর্মশিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

SSC Recruitment: নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে আদালতে। তার মধ্যে এই প্রথম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কর্মশিক্ষা, শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে সবার চাকরি। উচ্চ প্রাথমিকে শূন্যপদের তালিকা প্রকাশ করল এসএসসি (SSC Recruitment)। ১০ নভেম্বর থেকে নিয়োগের জন্য এসএসসির কাউন্সেলিং (Upper Primary Recruitment)। শারীরশিক্ষায় ৮২৩, কর্মশিক্ষায় ৫৮১ জনের নিয়োগের সিদ্ধান্ত। আগেই ২টি বিষয়ে ১৬০০ পদ তৈরি করেছিল সরকার। এবার ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জনের নিয়োগের সিদ্ধান্ত (Physical Education) (Work Education)।

উচ্চ প্রাথমিকের শারীর ও কর্মশিক্ষায় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি

নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে আদালতে। তার মধ্যে এই প্রথম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। তাতে বলা হয়েছে, ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকা সকলের চাকরি হবে। আগামী ১০ নভেম্বর থেকে তার জন্য শুরু হবে কাউন্সেলিং। বৃহস্পতিবার রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শূন্যপদ পূরণে নিয়োগের ঘোষণা করা হয়েছে। কাউন্সেলিংয়ের অর্থ পছন্দের স্কুল বেছে নেওয়া হবে। 

এর আগে, রাজ্য সরকারের তরফে শারীরশিক্ষায় ৮৫০ এবং কর্মশিক্ষায় ৭৫০টি পদ তৈর করা হয়েছিল। বৃহস্পতিবার সেই মর্মে প্রকাশিত হল কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, অপেক্ষমান তালিকায় থাকা শারীরশিক্ষা বিভাগের ৪২৩ জন এবং কর্মশিক্ষা বিভাগে ৫৮১, অর্থাৎ ১ হাজার ১ হাজার ৪০৪ জনের চাকরি হবে। 

আরও পড়ুন: Cattle Smuggling Case: দুই দিনে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, দিল্লিতে আজও ইডি-র দফতরে হাজিরা দিলেন অনুব্রত-কন্যা

এ দিকে, শুক্রবারই গাঁধীমূর্তির পাদদেশের ধর্না অবস্থান ৬০০ দিনে পড়ছে। সেই নিয়ে বিতর্কের মধ্যে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আন্দোলন মানেই চাকরি নয়। টেট পাস মানে চাকরি পাওয়া নয় নিশ্চিত। সেই আবহেই প্রকাশ পেল উচ্চ প্রাথমিকের শারীর ও কর্মশিক্ষায় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি।

অপেক্ষমান সব প্রার্থীরই চাকরি, সামনে এল বিজ্ঞপ্তি

এ দিকে, এবছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, অংশ নিতে পারবেন ২০১৪ এবং ২০১৭’র একুশজন টেট অনুত্তীর্ণ। বৃহস্পতিবার এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীদের আইনজীবীরা এদিন আদালতে সওয়াল করেন, টেটে ৫৪.৬৭ শতাংশ নম্বর ৫৫ শতাংশ হিসেবেই গণ্য হয়। এরপরই ওই প্রার্থীদের ফর্ম পূরণের অনুমতি দেন বিচারপতি।

২০১৭ সালে ৮টি প্রশ্ন ভুল ছিল, যা নিয়ে মামলা বিচারাধীন। ২০১৪ সালে ৬টি প্রশ্ন ভুল ছিল, যা নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এই সওয়াল জবাবের পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন। মোট ২১ জন অনুত্তীর্ণ, ২০২২’এর প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তাঁদের ফর্ম পূরণ করার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

মাসখানেক আগেই ১১ হাজার শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর প্রাথমিকের টেট এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget