এক্সপ্লোর

Anish Death Justice Rally : মিছিল রুখতে ডোরিনা ক্রসিংয়ের কাছে ত্রিস্তরীয় নিরাপত্তা, 'মহাকরণ যাবই' বার্তা দিয়ে এগোচ্ছে পড়ুয়ারা

Kolkata Police মহিলা পুলিশ বিশাল সংখ্যায় পুলিশবাহিনী কলকাতায় রাস্তায় নিযুক্ত রয়েছেন যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে।

কলকাতা : মিছিলের গন্তব্য মহাকরণ (Mahakaran)। কিন্তু পড়ুয়াদের মহামিছিল (Students Rally) যাতে ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) বেশি যাতে পড়ুয়াদের মিছিল এগোতে না পারে সেই জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে। পুরসভা বিল্ডিংয়ের কাছে করা হয়েছে প্রথম নিরাপত্তা আস্তরণ। মাঝে একটি ও মহাকরণের একশো মিটার আগে ডোরিনা ক্রসিংয়ের কাছে পুলিশের তিন নম্বর নিরাপত্তা বেষ্ঠনী। মহিলা পুলিশ বিশাল সংখ্যায় পুলিশবাহিনী কলকাতায় রাস্তায় নিযুক্ত রয়েছেন যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে।

ছাত্রনেতা আনিস খানের মৃত্যু (Anish Khan Death) ন্যায়বিচার ও দ্রুত দোষীদের চিন্তিত করে শাস্তির দাবিতে পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহাকরণের উদ্দেশে পা বাড়িয়েছে পড়ুয়াদের মহামিছিল। প্রথমে ক্যাম্পাস থেকে বেরিয়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে মানববন্ধন করেন পড়ুয়ারা। তারপর মল্লিকবাজারের দিকের রাস্তা ধরে নির্দিষ্ট সূচি অনুযায়ী মৌলালির পথে তা এগোচ্ছে। মিছিলে পড়ুয়াদের পাশাপাশি পা মিলিয়েছেন সাধারণ মানুষও। সেখান থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ের সামনে দিয়ে মহাকরণের উদ্দেশে যাওয়ার কথা মহামিছিলের। 

কিন্তু যাতে পড়ুয়াদের মহামিছিল মহাকরণে না পৌঁছতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষে। পরিস্থিতি সামলাতে তৈরি রাখা হচ্ছে জলকামানও। কিন্তু পার্ক সার্কাসে যখন পড়ুয়ারা মানববন্ধব করেছিলেন, সেই সময় দেখা যায় কার্যত নিরস্ত্র অবস্থায় পড়ুয়াদের ক্ষোভ সামলাতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। অপ্রীতিকর অবস্থা এড়াতে সবরকম ব্যবস্থা থাকলেও পুলিশ সূত্রের খবর, পড়ুয়াদের বোঝানোর সবরকম চেষ্টা যাতে হয় তাই দেখা হবে। হয়তে ডোরিনা ক্রসিং থেকে মহামিছিলের একটি প্রতিনিধিদলকে মহাকরণে সংখ্যালঘু উন্নয়ন দফতরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হতে পারে।

'আনিসের নামে শপথ ভাই, দোষীদের শাস্তি চাই' ও 'জাস্টিস ফর আনিস' এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্রমাগত স্লোগান উঠছে পড়ুয়াদের মহামিছিল থেকে। যেহেতু পুলিশের পোশাকে আনিসকে খুনের অভিযোগ, তাই পড়ুয়াদের একটা অংশের রাগ পুলিশ প্রশাসনের দিকেও। এই অবস্থায় গোটা পরিস্থিতি ও মহামিছিল কীভাবে পুলিশ সামলায়, সেদিকেই তাকিয়ে সবমহল।

আরও পড়ুন- 'জাস্টিস ফর আনিস' দাবি তুলে মহাকরণের পথে পা বাড়াল পড়ুয়াদের মহামিছিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget