এক্সপ্লোর

Kolkata Bad Road Problem: কঙ্কালসার রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত, কলকাতায় বাড়ছে ভোগান্তি

Kolkata News: তারাতলা থেকে ডায়মন্ড হারবার রোড, বাইপাস থেকে ভিআইপি। কলকাতার বহু রাস্তার বেহাল দশা। কঙ্কালসার রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত। ভোগান্তি আমজনতার।

কলকাতা: টানা কয়েকদিনের বৃষ্টিতে কলকাতায় রাস্তার হাল রীতিমতো বেহাল। বৃষ্টি থামলেও খানা-খন্দে ভরা রাস্তায় এখনও জায়গায় জায়গায় জল জমে রয়েছে। কোথাও রাস্তায় পিচ উঠে গিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। শুধু গুরুত্বপূর্ণ রাস্তা বা বড় রাস্তা নয়, শহরের অলি-গলির রাস্তাও খারাপ। যাতায়াত করতে গিয়ে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

রাস্তা জুড়ে কয়েক পা যেতে না যেতেই গর্ত। স্টিয়ারিংয়ে পটু হাতকেও খন্দ কাটিয়ে যেতে ছুটে যাচ্ছে কালঘাম। কোথাও আবার রাস্তার মাঝখানে ইয়াব্বড় গর্তে জল জমে চেহারা নিয়েছে মরণফাঁদের। বাইক বা গাড়ির চাকা সেই গর্তে পড়লে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা!দক্ষিণেশ্বর থেকে বিটি রোড সংযোগকারী রাস্তা। মাঝে রয়েছে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বর স্টেশন ও মেট্রো স্টেশন। এই রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত। দক্ষিণেশ্বর থেকে বিটি রোড সংযোগকারী রাস্তার গোটাটাই বেহাল। কয়েকটি জায়গায় এখনও হাঁটু সমান জল। বড় বড় গর্ত থাকায় ওই রাস্তা এড়িয়ে চলছেন গাড়ি চালকরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার বর্ষায় রাস্তার এই হাল হয়। এবার জল কিছুতেই সরছে না। প্রায় দিনই টোটো উল্টে দুর্ঘটনা ঘটছে। কলকাতা বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের রাস্তার অবস্থাও খারাপ। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে থাকায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। সাময়িক মেরামতি হলেও, স্থায়ী সমাধান চাইছেন ভুক্তভোগীরা।           

লেকটাউন থেকে তারাতলা রোড, দক্ষিণেশ্বর থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, সব জায়গাতেই যেন পথে ওঁৎ পেতে রয়েছে বিপদ। দিকে দিকে খারাপ রাস্তা, যাতায়াত করা মানে ভোগান্তির একশেষ। এরই প্রতিবাদে শনিবার সল্টলেকের পর রবিবার লেকটাউনে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাজ্যের দমকলমন্ত্রী ও তৃণমূল বিধায়ক সুজিত বসুর পাড়ার কাছেই পথের এই ভয়ঙ্কর ছবি। যার বিরুদ্ধে পথের মাঝখানে কলাগাছ পুঁতে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। গত মাসের মাঝামাঝি বর্ষায় বেহাল রাস্তা ও জমা জল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি দেন বিচারপতি সৌমেন সেন। রীতিমতো সময় বেঁধে দিয়ে বিচারপতি বলেন, দু'সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হবে। সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দফতর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে।


সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
CM Suvendu Adhikari: " অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Suvendu Adhikari : চন্দ্রনাথের সব থেকে বড় অপরাধ....হাসিরানি রথের মনোনয়নের পদযাত্রায় এসে যা বললেন মুখ্যমন্ত্রী
চন্দ্রনাথের সব থেকে বড় অপরাধ....হাসিরানি রথের মনোনয়নের পদযাত্রায় এসে যা বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News LIVE: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
Bypoll : নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা বিজেপির, কে লড়ছেন হুমায়ুনের ছেলের বিরুদ্ধে?
নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা বিজেপির, কে লড়ছেন হুমায়ুনের ছেলের বিরুদ্ধে?

ভিডিও

BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ
Ayushman Scheme: রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের ১মাস, ২৮ কোটির বেশি টাকার চিকিৎসায় উপকৃত বহু পরিবার
Bus Fare Hike News : ‘বাসের ভাড়া বাড়ানো উচিত’, বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর বললেন অর্জুন সিং
TMC News : ‘স্বভাবের দোষ থেকে যত মুক্ত হবে, তত ভাল’, Madan Mitra-কে আক্রমণে প্রদীপ্ত মুখোপাধ্যায়
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget