এক্সপ্লোর

Ballygunge Science College : 'মিডিয়া জানানোর পর তৎপর হল পুলিশ', সরব বালিগঞ্জের কলেজের 'নির্যাতিত' ছাত্র

Family Demands Justice : অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার

কলকাতা : যাদবপুরকাণ্ডের পর একের পর এক ছাত্র নির্যাতনের অভিযোগ সামনে আসছে। এবার বালিগঞ্জ সায়েন্স কলেজে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হলেও, তেমন কোনও সক্রিয় পদক্ষেপ করেনি পুলিশ এমনই দাবি জানিয়েছেন অভিযোগকারী ছাত্র।

৮ জুলাই বালিগঞ্জ থানায় মামলা রুজু হয়। আজ ১৯ অগাস্ট। অবশেষে শুক্রবার বিকেলে ছাত্রের মোবাইলে পুলিশের মেসেজ যায়। খবর প্রকাশ্যে আসার পর পুলিশের তৎপরতা ? 'আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে হাজির পড়ুয়া।' অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার।

অভিযোগকারী পড়ুয়া বলেন, "গতকাল এবিপি আনন্দের স্টুডিওয় যখন ছিলাম, কয়েক ঘণ্টার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (সাউথ) বালিগঞ্জ আমাকে মেসেজ করে জানান, কাল ১২টা নাগাদ আলিপুর পুলিশ কোর্টে যেতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেওয়ার জন্য। গোপন জবানবন্দি। আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট, মানবাধিকার কমিশন, UGC- এদের জানিয়েছিলাম। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। যখন মিডিয়া জানাল তখন অতি তৎপরতার সঙ্গে জিনিসগুলো করল। তার আগে কিছু করেনি। প্রথমে এফআইএর নেয়নি। আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। লালবাজারে অভিযোগ করি, তাদের মধ্যস্থতায় এফআইআর হয়। এফআইআরে লঘু ধারা দেয়। যারা অভিযুক্ত, তাদের জিজ্ঞাসাবাদ করেনি। পুলিশ হয়তো ভয় পাচ্ছে পদক্ষেপ নিতে, তাই হয়তো এখানে নিয়ে এসেছে। গতকাল সংবাদমাধ্যমে দেখলাম, আমাদের এইচওডি অতীন চৌধুরী এবং ভিসি শান্তা দে-কে প্রশ্ন করা হয়েছিল। দুই জনের মধ্যে একটা মিল দেখলাম, তাঁরা অস্বীকার করলেন। বললেন, ঘটনাগুলো জানি না। কিন্তু, ওঁরা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। ভিসির সঙ্গে আমি নিজে কথা বলেছি। উনি বলেছিলেন লিখিত দিতে। আমি লিখিত দিয়েছিলাম। উনি আশ্বাস দিয়েছিলেন, বোর্ড অফ রেসিডেন্সির সেক্রেটারি সন্দীপ মণ্ডলের সঙ্গে কথা বলে বিষয়টি দেখব। তার পরেও উনি মিডিয়ার সামনে বলেছেন, বিষয়টি আমি জানি না। আমার কাছে আসেনি। একই জিনিস অতীন চৌধুরী বলেছেন।" 

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। নদিয়া থেকে পড়তে আসা ওই ছাত্রের মৃত্যুর পর ফের চর্চায় উঠে এসেছে র‍্যাগিং! ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এদের মধ্যে ৪ প্রাক্তনী ও ৫ জন পড়ুয়া রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে জিজ্ঞাসাবাদে একই বয়ান দিচ্ছিলেন পড়ুয়ারা। বয়ানের বাঁধা গত প্রাক্তনীদের শেখানো বুলি বলেই মনে করেছিলেন তদন্তকারীরা। এরপরই টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কয়েকজনের নাম। ঘটনায় আরও কয়েকজন পড়ুয়ার খোঁজ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget