এক্সপ্লোর

Kolkata Fire : কলকাতার প্রাণকেন্দ্রে বিরাট অগ্নিকাণ্ড, একের পর এক দোকান পুড়ে ছাই, 'আগুন ধরল পাশের বাড়িতেও'

Kolkata Fire Update : কলকাতার পুরনো পাড়ায় ভয়াবহ আগুন। চারিদিক ঢেলেছে কুণ্ডলী পাকানো ধোঁয়ায়। খাস কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানের আগুন গ্রাস করে নিল একের পর এক দোকানকে।


আবির দত্ত, কলকাতা :
কলকাতার প্রাণকেন্দ্রে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। একেবারে কলকাতার পুরনো পাড়ায় ভয়াবহ আগুন। চারিদিক ঢেলেছে কুণ্ডলী পাকানো ধোঁয়ায়। খাস কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানের আগুন গ্রাস করে নিল একের পর এক দোকানকে।

সকালে ওই আসবাবের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর দোকানগুলিতে। শহরের এই অঞ্চলে বেশিরভাগই পুরনো বাড়ি। একই ছাদের নিচে গা-ঘেঁষাঘেঁষি করে একাধিক দোকান। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। এলাকায় একের পর এক দোকানে ছড়াচ্ছে আগুন। ঘিঞ্জি এলাকার বাসিন্দাদের মনেও ছড়িয়েছে আগুন-আতঙ্ক। ইতিমধ্যেই বড় ক্ষতির শিকার হয়েছেন দোকানদাররা। আর আশেপাশের বাসিন্দাদের ভয়, এই বুঝি লেলিহান শিখা ছুঁয়ে ফেলল তাদের বাড়িও। ইতিমধ্যেই একটি বাড়ির বাসিন্দাদের অভিযোগ দোকানগুলির আগুন থেকে তা ছড়িয়েছে তাঁদের বাড়িতেও।  

ইতিমধ্যেই ঘটনাস্থলে কোমরবেঁধে কাজ করছে দমকলের ১০ টি ইঞ্জিন। একের পর এক দোকানে ছড়াচ্ছে আগুন। তা বাগে আনার চেষ্টা চলছে।  

 

সম্প্রতিকালে আগুন আর কোথায় কোথায়     

নিউটাউনে আগুন

সপ্তাহখানেক আগেই নিউটাউনের থাকদাঁড়িতে আগুন লাগে একটি বহুতলের বন্ধ অফিসে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক জন।   হাসপাতালে ভর্তি করতেও হয় এক কর্মীকে। এই বহুতলে বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন । মোটা কাচে ঢাকা ছিল বহুতল। তাই কাচ ভেঙে ভিতরের ধোঁয়া বাইরে বার করা হয়। 
ধোঁয়ার জেরে ভিতরে ঢুকতে অসুবিধায় পড়েন দমকলকর্মীরাও। 

আনন্দপুরে আগুন 

একই দিনে আনন্দপুরের নোনাডাঙায় বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যআয় মাতঙ্গিনী কলোনির ১০০ টি ঘর।  
একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। শীতের রাতে সব হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । দমকলে জল ছিল না বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত পার্শ্ববর্তী পুকুর থেকে জল তুলে আগুন নেভানো হয় বলে স্থানীয়সূত্রে খবর। 

গঙ্গাসাগরে আগুন                

সম্প্রতি বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে গঙ্গাসাগরে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক অস্থায়ী ছাউনি। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরই বিধ্বংসী আগুন  লাগে। এদিন ভোররাতে ২ নম্বর স্নানঘাটে একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন দেখা যায়। মুহূর্তে আশেপাশের ছাউনিতে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক। ঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়াকুমার রায় সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দপ্তর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির।                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget