এক্সপ্লোর

Robbery Case: পুলিশ পরিচয় দিয়ে মারধর, ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটের লাট্টুপাড়ায়। যে জায়গা সন্ধেয় পথচারী, ব্যবসায়ীদের ভিড়ে গমগম করে।

হিন্দোল দে ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৫ অভিযুক্ত। মুচিপাড়া থানা (Muchi Para Police Station) এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটে (BB Ganguly Street) গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটেছে। ধৃতদের মধ্যে একজনের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে জলঘোলা। 

বেপরোয়া দুষ্কৃতীরাজ: ভর সন্ধেয় শহরে বেপরোয়া দুষ্কৃতীরাজ। পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।  বিজেপির অভিযোগ, ধৃতদের মধ্যে একজন তৃণমূলের সক্রিয় কর্মী।  

বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটের  লাট্টুপাড়ায়। যে জায়গা সন্ধেয় পথচারী, ব্যবসায়ীদের ভিড়ে গমগম করে। পুলিশ সূত্রে খবর, বি বি গাঙ্গুলি স্ট্রিটে অফিস রয়েছে মাছের আড়তদার সৈয়দ আসিফ মকসুদের। তাঁরই আড়তের কর্মী মহম্মদ সানাউল্লা।

ঠিক কী হয়েছিল?  মাছ ব্যবসায়ীর দাবি, বিবি গাঙ্গুলি স্ট্রিটের অফিস থেকে ১০ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় আড়তের কর্মীকে লাট্টুপাড়ার কাছে ৮ জন ঘিরে ধরে। ঠেলতে ঠেলতে নিয়ে যায় পাশের গলিতে।অভিযোগ, গলিতে নিয়ে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ওই কর্মীকে ভয় দেখায় অভিযুক্তরা। তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। পুলিশ সূত্রে খবর,  মুচিপাড়া থানায় অভিযোগ দায়েরের পর কয়েকজন দুষ্কৃতীর ছবি দেখানো হয় ওই কর্মীকে। তিনি কয়েকজনকে চিহ্নিত করেন। তারপরই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

মাছের পাইকারি ব্যবসায়ী সৈয়দ আসিফ মকসুদের কথায়, পুলিশ পরিচয় দিয়ে  মারধর করে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ধৃতদের একজনকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, ধৃতদের মধ্যে সমীর হাজরা তৃণমূলের (TMC) সক্রিয় কর্মী। সোশাল মিডিয়ায় ছবিতে অভিযুক্ত সমীর হাজরাকে দেখা গেছে তৃণমূলের মিছিলে। সেইসঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গেও তাঁর ছবি মিলেছে সোশাল মিডিয়ায়।  

কেন রাজনৈতিক চাপানউতোর? কলকাতা পুরসভা ৫০ নম্বর ওয়ার্ডের  বিজেপি (BJP) কাউন্সিলর সজল ঘোষের কথায়, সমীর হাজরা সক্রিয় তৃণমূল কর্মী। তোলাবাজি করে। টাকা তুলে পার্টিকে দেয়। ওর সঙ্গে তৃণমূলের অনেক নেতার ছবি আছে। বিধানসভার গ্রুপ ডি- কর্মী। পুলিশ সূত্রে খবর, ছিনতাই হওয়া ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন: Suvendu Adhikari : 'কয়লা ভাইপোর কথায় তো তদন্তকারী সংস্থা চলবে না' নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

সেরা শিরোনাম

Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Cyclone Alert : পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget