এক্সপ্লোর

Kolkata News: দুর্ঘটনার বছর কাটতেই ফুটপাথ দখল, বসেছে দোকান-পাট ; আগের অবস্থায় ফিরে গেছে বেহালার চৌরাস্তা !

Road Accident: যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রাণ হাতে রাস্তা পারাপার করছেন সাধারণ মানুষ! 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : গত বছর ৪ অগাস্ট বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বেহালার সৌরনীলের। সেই ঘটনার বছর পার, কিন্তু বেহালা চৌরাস্তা ফিরে গেছে আগের অবস্থাতেই ! নামেই আছে ড্রপ গেট বেরিয়ার, সাইনেজ ! ফুটপাথও ফের দখল ! যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রাণ হাতে রাস্তা পারাপার করছেন সাধারণ মানুষ! 

বেহালায় ডায়মন্ড হারবার রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে পথচারীদের ফুটপাথ ব্যবহারের নির্দেশ সম্বলিত সাইনেজ দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়। কিন্তু, এদিন সেখানে গিয়ে দেখা গেল, ফুটপাথের উপরেই বিভিন্ন দোকান-পাঠ বসে গেছে, অনেকে ব্যবসা করছেন। ফুটপাথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। পুলিশ অফিসাররা প্রথমে সেখানে ফুটপাথ দখলমুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফুটপাথের উপরেই ব্যবসায়ীরা ফুলের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান বসিয়েছেন। পথচারীদের হাঁটার রাস্তা ক্রমশই অপরিসর হয়ে উঠছে। এছাড়া দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডের উপর ২টি ক্রসওভার গেট করা হয়েছে। কিন্তু এদিন সেখানে গিয়ে দেখা গেল, একটি গেট বন্ধ অবস্থায় রয়েছে। অন্য একটি গেট একটি নির্দিষ্ট উচ্চতায় বাঁধা অবস্থায় রয়েছে। সেটি নিয়ন্ত্রণ করার জন্য কোনো ট্রাফিককর্মী দেখা যায়নি। এ প্রসঙ্গে ট্রাফিক আধিকারিকরা বললেন, কর্মীর ঘাটতি রয়েছে। ফলে, সবকিছু করা হয়ে উঠছে না।

গত বছর কী ঘটেছিল ?

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথেই শেষ হয়ে যায় সারাজীবনের পথচলা। বেপরোয়া লরি কেড়ে নিয়েছিল সাত বছরের একরত্তির প্রাণ ! আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার চৌরাস্তা। ঘড়িতে তখন সকাল সাড়ে ৬টা। বাবার সঙ্গে পরীক্ষা দিতে আসছিল, বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকার। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, অটো থেকে নেমে, সিগনাল দেখেই রাস্তা পেরোচ্ছিল বাবা-ছেলে। হঠাৎ, বেপরোয়া গতিতে আসা একটি লরি তাদের ধাক্কা দিয়ে সৌরনীলের মাথা ও তার বাবার পায়ের উপর দিয়ে চলে যায়। লরির চাকায় পিষে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ বছরের একরত্তির। 

ঘটনার পরের দিন অনেকটাই বদলে যায় বেহালা চৌরাস্তার ছবি। যে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনা ঘটেছিল, সেই রোডের ঘটনাস্থলে উপস্থিত থেকে পথচারীদের রাস্তা পারাপার, যান চলাচল ব্যবস্থার তদারকি করেন ডায়মন্ড হারবারে ওসি(ট্রাফিক) অমলেন্দু চক্রবর্তী। রাস্তার প্রত্যেক জায়গায় পুলিশ-প্রহরার ব্যবস্থা করা হয়। রাস্তার পেরনোর জন্য যেসব জায়গা সেখানে একাধিক ড্রপগেট বসানো হয়। ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। অর্থাৎ, যেখান সেখান থেকে রাস্তা পেরনো যাবে না। জেব্রা ক্রসিং ধরে যাতে পথচারীরা রাস্তা পেরোন তা নিশ্চিত করে পুলিশ। বাস বা অটোয় ওঠার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়ানো শুরু করেন যাত্রীরা। একবছর কাটতে না কাটতেই অবশ্যই সেই পরিস্থিতির বদল ঘটে গেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget