এক্সপ্লোর

International History Festival: প্রস্তর যুগের অস্ত্রশস্ত্র, মহানায়কের জিনিসপত্র, বেহালায় বড় বাড়িতে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

Kolkata News: রয়েছে আদিম যুগে তৈরি পাথরের অস্ত্রশস্ত্র। ঋষি অরবিন্দ, উত্তমকুমার ও সঙ্গীতশিল্পী বিমান মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ প্রদর্শনীও।

প্রবীর চক্রবর্তী, কলকাতা: বিগত কয়েক বছরে বদলে গিয়েছে শহর কলকাতার চেহারা। গঙ্গারাড়ে গজিয়ে উঠেছে গগনচুম্বী অট্টালিকা। ব্যস্ততা এতটাই বেড়েছে যে, গাড়ি-ঘোড়ার চাপে রাস্তায় পা রাখাই দায়। কিন্তু এতকিছুর মধ্যেও পাল্টায়নি ইতিহাস, শিল্প, ঐতিহ্য সংরক্ষণের তাগিদ। সেই তাগিদ থেকেই ইতিহাসকে বাঁচিয়ে রাখার উদ্যোগ দেখা গেল বেহালায়। শুরু হল আন্তর্জাতিক ইতিহাস উৎসব।

বেহালায় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড় বাড়িতে শুরু হল আন্তর্জাতিক ইতিহাস উৎসব (International History Festival)। চলবে ৮ তারিখ পর্যন্ত। সবার জন্য উৎসবের দরজা খোলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। কোনও প্রবেশমূল্য নেই (Kolkata News)। 

সবার জন্য উৎসবের দরজা খোলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত

প্রায় আড়াই লক্ষ বছরের পুরনো আদিম যুগের অস্ত্র রয়েছে এই উৎসবে। রয়েছে মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) ব্যবহৃত জিনিস, সাধক রামপ্রসাদ সেনের সই করা প্রাচীন নথি, বেহালা সখেরবাজারে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড়বাড়িতে গেলে এক ছাদের নিচে দেখা যাচ্ছে এইসব দুষ্প্রাপ্য় জিনিস এবং নথি। রবিবার থেকেই শুরু হল উৎসব। সকাল থেকেই সেখানে দেখা গেল মানুষ জনকে।

সাবর্ণ রায়চৌধুরী পরিবার এবং পরিষদের আয়োজনে শুরু হল সপ্তদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসব। রবিবার উদ্বোধন হল উৎসবের। এবারের থিম কান্ট্রি কেনিয়া। প্রস্তর যুগ থেকে আধুনিক সময়- মোট সাতটি থিমে বাঁধা হয়েছে এবারের উৎসবকে।

আরও পড়ুন: Saayoni Ghosh: কুন্তলকে জড়িয়ে কুকথা, সৌমিত্রকে আইনি নোটিস সায়নীর, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, জানিয়ে দিলেন নায়িকা

সেখানে রয়েছে আদিম যুগে তৈরি পাথরের অস্ত্রশস্ত্র। ঋষি অরবিন্দ, উত্তমকুমার এবং সঙ্গীতশিল্পী বিমান মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ প্রদর্শনীও। ডাকটিকিট এবং পোস্টকার্ডে ফুটে উঠেছে কলকাতার ইতিহাস।

রয়েছে আদিম যুগে তৈরি পাথরের অস্ত্রশস্ত্র, উত্তমকুমার ও সঙ্গীতশিল্পী বিমান মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ প্রদর্শনীও

সাধক রামপ্রসাদ সেনের সঙ্গে জড়িয়ে রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ইতিহাস। উৎসবে তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি।  বুধবার পর্যন্ত চলবে উৎসব। দরজা খোলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিনামূল্যে প্রবেশ করা যাচ্ছে এই উৎসবস্থলে। তাই সেখানে মানুষ জনের কমতি নেই। রবিবার ছিল ছুটির দিন। শিল্প সচেতন মানুষ তাই পৌঁছে যান ঠিকানা খুঁজে। তাতেই অতীত এবং বর্তমান তধরা পড়ে এক ফ্রেমে। 

 

সেরা শিরোনাম

Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget