এক্সপ্লোর

Diphtheria: শহরে আচমকা বাড়ল ডিপথেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা, করোনা আবহে নতুন উদ্বেগ

Diphtheria: দেখা যাচ্ছে ডিপথেরিয়ার বাড়বাড়ন্তের চোখ রাঙানি। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে বছর তিনেকের এক শিশুর মৃত্যু হয়েছে কলকাতায়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনার মধ্যে এবার নতুন উদ্বেগ ডিপথেরিয়া। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, নতুন বছরের গোড়া থেকে আচমকা ডিপথেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভর্তিও হচ্ছেন তাঁরা। এমনকি সম্প্রতি ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুরও মৃত্যু হয়েছে কলকাতায়। আর তাতেই বাড়ছে দুশ্চিন্তা। 

করোনা সংক্রমণের ঢেউ এখন অনেকটাই স্তিমিত। খুলেছে স্কুল, কলেজ। বিধিনিষেধ আরও খানিকটা আলগা করে চলছে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা। এই প্রেক্ষিতেই দেখা যাচ্ছে ডিপথেরিয়ার বাড়বাড়ন্তের চোখ রাঙানি। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে বছর তিনেকের এক শিশুর মৃত্যু হয়েছে কলকাতায়।

শুধু তাই নয়। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালেই ভর্তি রয়েছেন ৬ জন ডিপথেরিয়া আক্রান্ত রোগী। করোনা আক্রান্তের সংখ্যা কমছে। অন্যদিকে হাসপাতালে ডিপথেরিয়া নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। এমনকি দিন সাতেক আগে বছর তিনেকের এক শিশুর মৃত্যুও হয়েছে। বেলেঘাটা আই ডি হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদার জানিয়েছেন, "৬ জন ভর্তি। তিন শিশু। তিন জন বড়ো। এক শিশু মারা গিয়েছে। NRS পাঠানো হয়েছিল। ই এন টি বিভাগে। মারা যায়।" 

ডিপথেরিয়ার কারণ হল একটি বিশেষ ব্যাক্টেরিয়ার সংক্রমণ। যার নাম - করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি। চিকিৎসকরা বলছেন, অনেকটা করোনার মতোই হাঁচি, কাশি ও ড্রপলেটের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয় ডিপথেরিয়ার ব্যাক্টেরিয়া।  গলা ব্যথা, কিছু গিলতে না পারা, শ্বাসকষ্ট, জ্বর- মূলত এগুলোই হল ডিপথেরিয়ার উপসর্গ। বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষের নেতৃত্বে Indian Journal of Public Health-এ রাজ্যের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। 

ওই গবেষণাপত্র অনুযায়ী, শিশুদের পাশাপাশি বড়রাও ডিপথেরিয়ায় আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্তদের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। ডিপথেরিয়ায় মৃত্যুর হার বেশি- সেটাই হল চিকিৎসকদের উদ্বেগের কারণ। তাঁরা বলছেন, রোগ দ্রুত চিহ্নিত না হলে, ভ্যাকসিন না নেওয়া রোগীর মৃত্যু হার প্রতি ৫ জনে একজন। অর্থাত্‍ ১০০ জনে ২০ জন। আর ভ্যাকসিন নেওয়া থাকলে, মৃত্যুহার প্রতি ১০০ জনে ১০ জন।

ডিপথেরিয়ার ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে বড়দের ১০ বছর অন্তর টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে রোগ চিহ্নিত হলে রোগীকে যাতে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, সেই বিষয়টির ওপর জোর দিয়েছেন তাঁরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget