এক্সপ্লোর

Kolkata Bandh: বিজেপির বনধে অশান্ত যাদবপুর, পুলিশের সঙ্গে দফায় দফায় ঝামেলা

Kolkata Bandh News: যাদবপুরে বনধ সমর্থক বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় গন্ডগোল হয়

কলকাতা: পুরভোটে অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি। যাদবপুরে বনধ সমর্থক বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় গন্ডগোল হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ বিজেপি কর্মীরা এইট বি মোড় অবরোধ করতে গেলে সরিয়ে দেয় পুলিশ।  ফের দ্বিতীয় দফায় পথ অবরোধের চেষ্টা হলে পুলিশ লাঠিচার্জ করে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। 

অন্যদিকে, হাজরা মোড়ে বিজেপির দফায় দফায় বিক্ষোভ। প্রথমে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসতে গেলে পুলিশ তাঁদের তুলে দেয়। ফের দ্বিতীয় দফায় রাস্তা অবরোধ করতে যান বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ তাঁদেরও সরিয়ে দেয়।                                                         
 

এদিকে, বড়বাজারে সকাল সাড়ে ৯টায় দেখা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক। দোকানপাটও খোলা রয়েছে। বালিগঞ্জ স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক। সকাল ৬টা নাগাদ দেখা গেল, অন্যান্য দিনের মতোই ট্রেনে যাত্রীদের ভিড়। সকাল ৬টা ৪০ নাগাদ রুবি মোড়ে দেখা গেল, সরকারি ও বেসরকারি বাস অন্যান্য দিনের মতোই চলছে। রাস্তায় রয়েছে ট্যাক্সি, অটো।  পুলিশ রয়েছে রাস্তায়। 

অন্যদিকে, কোচবিহার শহরে বনধের তেমন প্রভাব পড়েনি।  রাস্তায় রয়েছে সরকারি বাস, অটো, টোটো। তবে বেসরকারি বাস বন্ধ রয়েছে। শহরের রাস্তায় চলছে পুলিশের টহল।  তবে সকাল সোওয়া ৭টা নাগাদ কোচবিহার শহরের পাওয়ার হাউস এলাকায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে কর্মীদের নিয়ে সরকারি বাস আটকে দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বনধকে ঘিরে উত্তেজনা। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর নেতৃত্বে বনধ সমর্থকরা বালুরঘাটের সরকারি বাসস্ট্যান্ডের সামনে পিকেটিং করেন। সেইসময় পুলিশের বিশাল বাহিনী গেলে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।  বিজেপি বিধায়ককে পাঁজাকোলা করে তুলে সরিয়ে দেয় পুলিশ। বালুরঘাটে সরকারি বাস চললেও বেসরকারি বাসস্ট্যান্ড ফাঁকা।  দোকানপাট বেশিরভাগ বন্ধ।  

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget