এক্সপ্লোর

Beleghata BJP: বেলেঘাটায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর, গুলি করে খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের দিকে!

Kolkata BJP Party Office: বেলেঘাটা বিধানসভার অন্তর্গত ২ জায়গায় ভাঙচুরের অভিযোগ উঠছে । ফুলবাগান মোড়ের কাছেই বিজেপির পার্টি অফিসে ভেঙে দেওয়া হয়েছে জানালার কাচ ।

কলকাতা: বেলেঘাটায় উত্তেজনা । জানা গিয়েছে ভাঙচুর জকরা হয়েছে বিজেপি অফিসে । বিজেপির মণ্ডল সভাপতিকে 'হুমকি'ও দেওয়া হয়েছে । এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই । থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে । আর ভাঙচুরের এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ।

আরও পড়ুন: মানুষের অভাব, অভিযোগ জানতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে 'আপনার সরকারকে বলুন'

বেলেঘাটা বিধানসভার অন্তর্গত ২ জায়গায় ভাঙচুরের অভিযোগ উঠছে । ফুলবাগান মোড়ের কাছেই বিজেপির পার্টি অফিসে ভেঙে দেওয়া হয়েছে জানালার কাচ । শুধু তাই নয়, দুটো জানলা ছিল, দুটোই ভেঙে ফেলা হয়েছে । তবে, শুধু বাইরে নয় । এই পার্টি অফিসের ভিতরেও ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা । পার্টি অফিসের ভিতরে ভেঙে পড়ে রয়েছে কাচ । বিজেপির মণ্ডল সভাপতি গিরিশ শুক্লা অভিযোগ করছেন তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে ।

ইতিমধ্যেই থানায় এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে । সেখানে দুষ্কৃতীদের অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে । বিজেপির মণ্ডল সভাপতি গিরিশ শুক্লা বলছেন, "দেখুন, তৃণমূলের দুষ্কৃতীরা গতকাল রাতে ১১ টার সময় এসেছিল । এই পার্টি অফিসটা ভাঙচুর করেছে । একই সঙ্গে ৯৫ -এর ক্লাবটাও ভাঙচুর করেছে ।"

আরও পড়ুন: কর্তব্যে গাফিলতি, কলকাতা মেডিক্যালের সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের

কীভাবে, কীসে চেপে এসেছিল দুষ্কৃতীরা? বিজেপির মণ্ডল সভাপতি গিরিশ শুক্লা বলছেন, "১১ জন ৪ টে বাইক নিয়ে এসেছিল । তারাই ভাঙচুর করেছে । ওদের মূল উদ্দেশ্য ছিল আমাদের মারার । আমাকে পায়নি । এইগুলো ভাঙচুর করে গিয়েছে । সারারাত আমাকে হুমকি দিয়েছে । আমার কাছে রেকর্ডিং আছে । ওর আমাকে গুলি করে মারবে । বারবার বলছে । এটাই ওদের টার্গেট ।"

শান্ত বেলেঘাটাকে অশান্ত করতে চাইছে তৃণমূল । বলছেন বিজেপির মণ্ডল সভাপতি গিরিশ শুক্লা । তাঁর কথায়, "আমাদের নেতারা যেমন বলেছেন, আমরা সব মানুষকে নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি । সেটা দেখেই ওর ভাবছে আমরা কিছু করব না । মাথাচাড়া দেওয়া শুরু করে দিয়েছে ওরা । শান্ত বেলেঘাটাকে অশান্ত করতে চাইছে ওরা ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
Advertisement

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget