এক্সপ্লোর

Kolkata Book Fair: চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী, তদন্তে পুলিশ

Kolkata Book Fair: পুলিশ সূত্রে খবর, রূপা দত্ত নামে ওই মহিলা নিজেকে বলিউড অভিনেত্রী বলে দাবি করেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা।

রঞ্জিত সাউ ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অভিনেত্রীর (Actress) বিরুদ্ধে উঠল কেপমারির (Capmari) অভিযোগ। তাও আবার কলকাতা বইমেলা (Kolkata Book Fair) থেকে গ্রেফতার করা হল তাকে।

কেপমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে , এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

পুলিশ সূত্রে খবর, রূপা দত্ত নামে ওই মহিলা নিজেকে বলিউড অভিনেত্রী বলে দাবি করেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। পুলিশের দাবি, অভিনেত্রী স্বীকার করেছেন, জনবহুল এলাকা ও হাইপ্রোফাইল অনুষ্ঠানে গিয়ে তিনি হাতসাফাই করতেন। ধৃতের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে যেখানে টাকার হিসেব লেখা রয়েছে বলে জানা যায়। 

গতকাল কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে যখন পুলিশকর্মীরা কালকে ডিউটি করছিলেন, সেই সময়ে তাঁরা দেখতে পান এক মহিলা কয়েকটি মানিব্যাগ নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সেই সময়ে তাঁকে দেখে সন্দেহ হয়, ও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। প্রশ্ন করা হয় কেন তিনি ওই মানিব্যাগগুলো ডাস্টবিনে ফেলছেন। এরপর সন্দেহ গাঢ় হলে তাঁকে আটক করা হয়। ওই ধৃতের কাছ থেকে এরপর নগদ ৬৫ হাজার টাকা ও বেশ কিছু মানিব্যাগ উদ্ধার করা হয়। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় ওই মহিলার নাম রূপা দত্ত। পুলিশের দাবি, নিজেকে তিনি বলিউডের অভিনেত্রী বলে দাবি করেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন মেলা বা ভিড় থেকে তিনি কেপমারি করতেন, মানিব্যাগ চুরিও করতেন।

আরও পড়ুন: Barasat News: 'নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ' পোস্টার পড়ল বারাসাতে

এরপর অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করা হয়েছে, আজ তাকে আদালতে পেশ করা হবে। কেন এমন ঘটনা? কীভাবে কী হল? সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিনেত্রীর থেকে উদ্ধার হওয়া ডায়েরিও খতিয়ে দেখছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, কবে কোথা থেকে কত টাকা তিনি নিয়েছেন, কোথায় কবে কত টাকা খরচ করেছেন সেই সমস্ত হিসেব। 

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget