এক্সপ্লোর

Barasat News: 'নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ' পোস্টার পড়ল বারাসাতে

গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। এ রাজ্যে আপ কিছুই করতে পারবে না বলে আত্মবিশ্বাসী শাসকদল। বাংলায় তারাই বিরোধীদল, দাবি বিজেপির।

উত্তর ২৪ পরগনা, বারাসাত: রাজ্যে আম আদমি পার্টির (Aam Admi Party) পদার্পণ যাত্রার আগে জেলায় জেলায় পোস্টার। মালদার (Malda) রতুয়ার (Ratua) পর এবার উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের নবপল্লি এলাকায় আপের পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে আপ নেতৃত্ব জানিয়েছে। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। এ রাজ্যে আপ কিছুই করতে পারবে না বলে আত্মবিশ্বাসী শাসকদল। বাংলায় তারাই বিরোধীদল, দাবি বিজেপির। এর আগে মালদার রতুয়ায় আপের পোস্টার দেখা যায়। সেখানে সদস্য সংগ্রহ অভিযানও শুরু করেছে কেজরিওয়ালের দল। 

৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে, চার রাজ্যেই বিজেপির জয়জয়কার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। বড় চমক দিয়ে, কংগ্রেসের থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। পাশাপাশি পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস। গোয়ায় দাগ কাটতে ব্যর্থ হয়েছে তৃণমূল। 

আরও পড়ুন: Tangra Fire Update : ট্যাংরার গুদাম থেকে সরানো হচ্ছে কাঠামো, একদিক দিয়ে ঢুকলেন দমকল কর্মীরা 

পাঞ্জাবে (Panjab) ভাল ফলের পর, মালদা (Malda) শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়েছে। গতকালই পাঞ্জাব (Panjab) বিধানসভা ভোটের (Assembly Election 2022) ফল ঘোষণা হয়েছে। ভাল ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিন ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পোস্টার দেওয়ার পরে ইতিমধ্যেই সদস্য সংগ্রহ অভিযান। মালদার রতুয়ায় আজ সদস্য সংগ্রহে নামে আম আদমি পার্টি। দলের তরফে জানানো হয়েছে, ধারাবাহিক ভাবে তাদের এই কর্মসূচি চলবে। যদিও এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই জিতেছে বিজেপি। তবে বড় চমক দিয়ে, পাঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দুই রাজ্যে সরকার গঠনের পর, জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল? 

৪ রাজ্যে জিতলেন নরেন্দ্র মোদি। ১টি রাজ্যে জিতলেন অরবিন্দ কেজরিওয়াল। ৫ রাজ্যে হারলেন রাহুল-প্রিয়ঙ্কা। গোয়া থেকে খালি হাতে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেল, দু’বছর বাদে লোকসভা ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ কে? প্রথমে দিল্লিতে বিজেপিকে হারিয়ে, তারপর এবার পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে অরবিন্দ কেজরিওয়াল কিংবা তাঁর দল। দু’জনেই স্পষ্ট করে দিল। এবার তাঁদের লক্ষ্য জাতীয় রাজনীতিতে মোদির বিরুদ্ধে প্রধান মুখ হয়ে ওঠা।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget