এক্সপ্লোর

Kolkata News: বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ

Kolkata Bowbazar Lynching Death: মোবাইল চুরির অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে, হাত-পা বেঁধে মার, কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু..


ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:
 বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ। অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু। কোমরের নিচে আঘাত ছিল, হাসপাতাল সূত্রে খবর। গণপিটুনির ঘটনায় আটক কয়েকজন, তদন্তে পুলিশ।

মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হল যুবকের। বউবাজারে ছাত্রাবাসের মধ্যে পিটিয়ে খুন করা হল, ৩৭ বছরের ইরশাদ আলমকে। বেলগাছিয়ার জে কে ঘোষ রোডের বাসিন্দা ইরশাদ। কাজ করেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে। শুক্রবার সকালে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এই রাস্তাতেই রয়েছে উদয়ন হস্টেল। অভিযোগ, সেই সময়ই তাঁকে টেনে-হিঁচড়ে হস্টেলের ভিতরে নিয়ে যায় আবাসিকরা। হস্টেলের গেট বন্ধ করে, ভিতরের রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ইরশাদ আলমকে। পুলিশ পৌঁছনোর পরও হস্টেলের তালাই খোলেনি আবাসিকরা। প্রায় আধঘণ্টা পর খোলা হয় তালা। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুরুতর জখম ইরশাদের। 
 
সকাল ১১ টা নাগাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময়ও প্রাণে বেঁচে ছিলেন জখম যুবক। সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা যায়,২ হাতে গভীর ক্ষত রয়েছে তাঁর। শরীরের বিভিন্ন জায়গায় জমাট বেঁধে রয়েছে রক্ত। ভেঙে গিয়েছে পা। ক্ষত রয়েছে কব্জিতেও। ব্যান্ডেজ করেও সেই রক্তক্ষরণ বন্ধ করতে পারেননি চিকিৎসকেরা। ঘটনায় হস্টেল থেকে ১৪ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এর মধ্যে ৩ জন মারধরে সরাসরি যুক্ত বলে অনুমান পুলিশের।আবাসিকদের অভিযোগ, বৃহস্পতিবার হস্টেল থেকে চুরি যায় একটি মোবাইল ফোন। মুচিপাড়া থানায় মোবাইল চুরির অভিযোগও জানায় এক আবাসিক।  কিন্তু তার কেন এভাবে মারধর করা হল ইরশাদকে? 

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়,বৃহস্পতিবার, পাশেই একটি কেকের দোকানের সিসিটিভি ফুটেজে হস্টেল থেকে এক যুবককে বেরোতে দেখা যায়। শুক্রবার ইরশাদকে দেখে তাঁদের মনে হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাওয়া ছেলেটিই সে। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হস্টেলের ভিতর। অভিযুক্তদের আরও দাবি, মোবাইল চুরি করার কথা স্বীকার করে ইরশাদ। জানায়, ১০০০ টাকায় ফোনটি চাঁদনি চকে বেচে দিয়েছে সে। আবাসিকরা তখন তাঁকে সেই ফোন এনে দেওয়ার কথা বলে। ইরশাদ জানায় সেটা আর সম্ভব নয়। তখনই শুরু হয় বেধড়ক মার।

আরও পড়ুন, পড়ুয়ার পাতে কাঁকড়াবিছে! মিড-ডে মিল নিয়ে তুলকালাম বাঁকুড়ায়

হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ৬টি ব্যাট ও ১ টি লাঠি। তার মধ্যে ১ টি ব্যাট ২ টুকরো হয়ে গিয়েছে। পুলিশের অনুমান, এই ব্যাট দিয়েই মারধর করা হয় ইরশাদকে। শুক্রবার ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। আশপাশের দোকানগুলি থেকে সংগ্রহ করা হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ। কিন্তু, নির্দিষ্ট ওই কেকের দোকানের সিসি ক্যামেরায় কারসাজি করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। কারণ, পাওয়া যাচ্ছে না ওই ক্যামেরার ফুটেজ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget