এক্সপ্লোর

Kolkata Organ Donation: মৃত্যুর পরেও পেশার ধর্ম পালন, চিকিৎসকের অঙ্গদানে পুনর্জীবন পাচ্ছেন একাধিক রোগী

Kolkata News: কোনও রোগীকে ব্রেনডেড ঘোষণা করতে হলে, অন্তত তিন-চার বারে তা করতে হয়, এক বারে হয় না।

ঝিলম করঞ্জাই, কলকাতা: পেশার সুবাদে জীবন-মৃত্যু কাছ থেকে দেখেছেন। সেবা করেছেন অসংখ্য মানুষের। নিজের মৃত্যু দিয়েও অন্যকে জীবন ফিরিয়ে দিয়ে গেলেন শহরের চিকিৎসক। ব্রেনডেড অবস্থা থেকে ফেরানো সম্ভব হয়নি তাঁকে। তাই পরিবারের সদস্যরা তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেন (Organ Donation)। তাতেই জীবন রক্ষা হচ্ছে অনেকের। তাঁর দুই কিডনি, লিভার এবং কর্নিয়া প্রতিস্থাপিত করা হচ্ছে।

বিদায়বেলাতেও নজির

পেশায় চিকিৎসক ৪৩ বছরের সংযুক্তা শ্যাম রায়ের অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে। এনআরএস প্রাক্তনী সংযুক্তা অ্যাপোলো হাসপাতালে কনসালট্যান্ট অ্যানাস্থেটিস্ট হিসেবে কর্মরত ছিলেন (Kolkata News)। শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সংজ্ঞাহীন অবস্থায় বাড়িতে পাওয়া যায় তাঁকে। সেখান থেকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে।

কিন্তু সংখানেও সংজ্ঞা ফেরেনি তাঁর। CPR দিয়ে কোনও রকমে হৃদস্পন্দনই যা ফেরানো সম্ভব হয়। সেই অবস্থায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয় সংযুক্তাকে। কোনও কিছুতেই তাঁকে ফেরানো সম্ভব না হওয়ায়, রবিবার থেকে তাঁকে ব্রেনডেড ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়।

কোনও রোগীকে ব্রেনডেড ঘোষণা করতে হলে, অন্তত তিন-চার বারে তা করতে হয়, এক বারে হয় না। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের প্রযবেক্ষণেই গোটা বিষয়টি সম্পন্ন হয়। কারণ ব্রেনডেড ঘোষিত রোগীর শরীরের অভ্যন্তরীণ অঙ্গ সচলই থাকে।

আরও পড়ুন: Behrampore Murder: পুলিশি জেরায় হাসতে হাসতেই সুতপাকে খুনের কথা বলল সুশান্ত, করল আরও চাঞ্চল্যকর দাবি

সব প্রক্রিয়া মেনে মঙ্গলবার রাতে সংযুক্তাকে ব্রেনডেড ঘোষণা করা হয়। তাতেই তাঁর অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। সেই মতো বুধবার সকাল ৬টা থেকে সংযুক্তার শরীর থেকে অঙ্গ সংগ্রহ, চিকিৎসার ভাষায় যা অর্গ্যান হারভেস্টিং নামে পরিচিত, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসকেএম, নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালের পাশাপাশি এবং অ্যাপোলোতেই ভর্তি এক লিভার গ্রহীতার শরীরে সংযুক্তার অঙ্গ প্রতিস্থাপিত করা হবে।

গ্রিন করিডর গড়ে নিয়ে যাওয়া হবে অঙ্গ

সেই মতো গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে (Green Corridor)। সূক্ষ্ম প্রক্রিয়ায় অস্ত্রোপচার করে শরীরে থেকে অঙ্গ বার করে, তা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে। ২০১৭ থেকে বাংলায় অঙ্গ প্রতিস্থাপনের একাধিক সফল উদাহরণ উঠে এসেছে। কিডনি এমনকি হৃদযন্ত্র প্রতিস্থাপনেরও নজির গড়েছেন শহরের চিকিৎসকরা। করোনাকালে ফুসফুস প্রতিস্থাপনেও উদ্যওগী হন তাঁরা। তবে তা সফল হয়নি। ব্রেনডেড রোগীদের অঙ্গদানবে উৎসাহিত করে থআকেন চিকিৎসকেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget