এক্সপ্লোর

Kolkata Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাসের, চিংড়িঘাটায় ভয়াবহ দুর্ঘটনা, জখম বেশ কয়েকজন

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, কলকাতা : রাতের শহরে মারাত্মক বাস দুর্ঘটনা (Bus Accident)। চিংড়িঘাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বেসরকারি ম্য়ানেজমেন্ট কলেজের বাস। গুরুতর জখম হন ওই বাসে থাকা হোটেল ম্য়ানেজমেন্টের বেশ কয়েকজন পড়ুয়া।

পুলিশ সূত্রে খবর, বাইপাসে, চিংড়িঘাটা মোড়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে বাসটি। এরপর সেটি ধাক্কা মারে একের পর এক দোকানে। গুড়িয়ে দেয় একটি গুদাম ঘর। ভেঙে যায় একাধিক দোকান। দুমড়ে মুচড়ে যায় বাসটিও। বাসের মধ্য়ে থাকা, আহত ৩ পড়ুয়াকে পাঠানো হয় SSKM-এর ট্রমা কেয়ারে। বাকিদের নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে।

এদিকে ঘটনার পরই বেপাত্তা বাসের চালক। বিধাননগর দক্ষিণ থানার তরফে জানানো হয়েছে, অত্য়ন্ত দ্রুত গতিতে আসছিল বাসটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

কিছুদিন আগেই মেয়ো রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মেটিয়াবুরুজ-হাওড়া রুটের মিনিবাস। পিছনের জানালা ভেঙে, বাসের সামনের কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। আহত যাত্রীদের পাঠানো হয় হাসপাতালে। যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বাইক বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি, দাবি যাত্রীদের। বাসের ধাক্কায় উল্টে যায় বাইকটিও। যে ঘটনায় ২ মৃত্যু হয়েছিল। আশঙ্কাজনক অবস্থা হয়েছিল আর একজনের। মোট ১৭ জন যে বাস দুর্ঘটনায় জখম হয়েছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল, বিকেল সাড়ে চারটে নাগাদ মিনি বাসটি মেটিয়াবুরুজের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। একটা বাইককে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। দরজার দিকে বাসটি উল্টে যায়। ফলে বাসের ভিতরেই আটকে পড়েন যাত্রীরা। পরে, বাসের সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। ক্রেন এনে বাসটিকে সোজা করে পুলিশ। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের দেখতে হাসপাতালে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দুর্ঘটনার জেরে মেয়ো রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল বিপর্যস্ত হয়। 

যদিও চিংড়িঘাটার মোড়ে বাস দুর্ঘটনাটি মাঝরাতে হওয়ার জেরে যান চলাচলে সেভাবে কোনও প্রভাব পড়েনি। তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা, খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- তাপমাত্রা আরও চড়বে, নেই বৃষ্টি দেখা, নতুন বছরের শুরুর দিনে হতে পারে তাপপ্রবাহ

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget