এক্সপ্লোর

Kolkata Bus Accident: শহরের বুকে ভয়াবহ দুর্ঘটনা, 'আনফিট’ বাস বাজেয়াপ্ত করার নির্দেশ ফিরহাদের

Firhad Hakim on Bus Accident: বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। আর এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিলেন ফিরহাদ হাকিম।

কলকাতা: ট্রাফিক আইনে (Traffic Rule) জরিমানা (Fine) বৃদ্ধির পরও পথে বেপরোয়া গতি। ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনার (Bus Accident) পর এবার কড়া পদক্ষেপ পরিবহণমন্ত্রীর (Transport Minister)। ‘আনফিট’ বাস অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ‘রি-সোলিং টায়ার থাকায় বাসটি টাল সামলাতে না পেরে উল্টে যায়।’ পরিবহণ দফতরের আধিকারিকদের আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। 

এদিন দুপুরে ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) সামনে এলআইসি বিল্ডিং-এর সামনে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিয়ে বাড়ির বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে খবর। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় বাসটি, দাবি যাত্রীদের। জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। আর এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিলেন ফিরহাদ হাকিম। ‘আনফিট’ বাস অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা  জানান, হঠাৎ করে বিভৎস আওয়াজ করে চাকা ফেটে যায় এবং বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাবত বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাসটি। স্থানীয় হকাররা জানান, দুপুর ২.১০ নাগাদ ঘটনাটি ঘটে।  ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পৌঁছেছে দমকল বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য।  উদ্ধার করার পর ১০-১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের বক্তব্য, রবিবার হওয়ার কারণে ক্ষতি সামান্য হয়েছে। তবে সপ্তাহের অন্যদিন হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। 

উল্লেখ্য, নতুন আইন অনুযায়ী গাড়ি নিয়ে রেষারেষি করলে তার জারিমানা ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা। আগে তা ছিল ৫০০ টাকা। সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জরিমানা আগে ছিল ১০০ টাকা, নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা। বেপরোয়াভাবে গাড়ি চালালে ফাইন ৫ হাজার টাকা। আগে এই অপরাধে ছোট গাড়ির ক্ষেত্রে ফাইনের অঙ্ক ছিল ৪০০ টাকা। আর বড় গাড়ির ক্ষেত্রে ফাইন ধার্য ছিল ১ হাজার টাকা। এখন দুটো ক্ষেত্রেই তা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা। 

আরও পড়ুন: North 24 Paraganas News: তৃণমূল নেতা খুনের ছায়া ব্যারাকপুরে, রাজ্যপালের পাশে অর্জুন, মঞ্চে উঠলেন না জ্যোতিপ্রিয়

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget