এক্সপ্লোর

Madan Mitra: 'কুণালের সঙ্গে একটু গল্প করলাম' দলীয় মুখপাত্রের অফিসে হঠাৎ হাজির মদন

দু-দফায় প্রায় ১ ঘণ্টা কথা হল দু-জনের। কিন্তু, হঠাৎ কেন কুণাল ঘোষের অফিসে গেলেন মদন মিত্র? যুদ্ধ বিরতির ঘোষণা?

কলকাতা: প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা। তারপর, নাম করে কুণাল ঘোষকে আক্রমণ। মদন-বাণে, দিনভর টানটান টানাপোড়েনের পর, সন্ধেয় নাটকীয় পটপরিবর্তন হল। হঠাৎই কুণাল ঘোষের চাঁদনিচকের অফিসে পৌঁছে গেলেন মদন মিত্র। দু-দফায় প্রায় ১ ঘণ্টা কথা হল দু-জনের। কিন্তু, হঠাৎ কেন কুণাল ঘোষের অফিসে গেলেন মদন মিত্র? যুদ্ধ বিরতির ঘোষণা?

কুণাল ঘোষের অফিসে গেলেন মদন মিত্র: স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিয়েছেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “কুণালের সঙ্গে একটু গল্প করলাম। প্রেমের গল্প করতে আসিনি, আর কয়লা পাচারের গল্প করতেও আসিনি। রাজনীতির কথা হয়েছে। কুণাল ঘোষের সঙ্গে সাড়ে চারশো মামলা থাকা সত্বেও তিনি আমাদের মুখপাত্র। এখনও কুণাল এই দলের জন্য যতখানি রিস্ক নিয়ে রাস্তায় নামে অনেকে নামে না।’’

পাশাপাশি আরও বলেন, “যে ল্যাঙ্গোয়েজে মণিময় বলেছে, সেটা হল দেখে নেব। এখন যদি একজন আমলা বলে দেখে নেব, এসব আমলা-চামলা, আমাদের নরেন্দ্র মোদি-অমিত শাহ লেভেলে দেখে, পাঁচ-ছটার কমে সিবিআইয়ের কেস নেই। আমাদের স্ট্যাটাস আছে, এত বাচ্চা লেভেলে বলি নাকি। আমাদের চকমালে জায়গায় নাম হয় চমকাইতলা হয়ে যায়, আমি মদন মিত্র।’’ রবিবার, ফের SSKM হাসপাতালে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র।

বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ল্যাব টেকনিশিয়ান বছর ২৪-এর শুভদীপ পাল। পরিবারের অভিযোগ, গতকাল SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলে, গুরুতর জখম শুভদীপের কোনও চিকিৎসাই করেননি কর্তব্যরত চিকিৎসকরা। ভর্তি করতেও অস্বীকার করেন তাঁরা। রাত ২টো নাগাদ হাসপাতালেও গিয়েও আহত যুবককে ভর্তি করতে ব্যর্থ হন মদন মিত্র। শেষপর্যন্ত তাঁর চেষ্টায় ওই যুবককে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাইক দুর্ঘটনায় আহত যুবককে SSKM-এ ভর্তি করাতে না পেরে বিস্ফোরক মদন মিত্র। মাঝরাতে স্বাস্থ্য সচিব, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসকে ফোন করে ভর্তির অনুরোধ জানিয়েও খালি হাতে ফিরতে হল কামারহাটির তৃণমূল বিধায়ককে। ঘটনায় ক্ষুব্ধ মদন মিত্র সাধারণ মানুষের জন্য SSKM বয়কটের ডাক দিয়েছেন। 

এদিন তিনি বলেন, "অনুরোধ একটাই একমাসের মধ্যে ভোট করবেন। কী দিয়েছেন? গেলে একটা বিধায়ক পদ যাবে। দরকারে টিউশন করে খাব। আমি যদি বই লিখি, সেই বই বেস্ট সেলার হবে। বইমেলার থিম যাই করুন না কেন, আমার বই-ই বেস্ট সেলার হবে।'' অবস্থানে অনড় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, 'আমি মুকুল, সোনালী, শুভেন্দু, দীনেশ ত্রিবেদী নই, আমি মদন মিত্র'। কুণালের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, এখন দলের প্রিয় মুখপাত্র। চাইলে দল ছেড়ে দেব, কিন্তু প্রতিহিংসার শিকার যেন না হয় পরিবার।' 

আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget