এক্সপ্লোর

Chetla Slum Fire: মধ্যরাতের আগুনে ভস্মীভূত চেতলার নন্দীগ্রাম বস্তি, নেপথ্যে অন্তর্ঘাত দেখছেন ফিরহাদ

Firhad Hakim: বুধবার মধ্যরাতের পরে চেতলা লক গেটের কাছে নন্দীগ্রাম বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: চেতলায় বন্দরের জায়গায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। চেতলা লক গেটের কাছে পুড়ে ছাই হয়ে গিয়েছে নন্দীগ্রাম বস্তি। ভস্মীভূত শতাধিক ঝুপড়ি। তদন্তে নেমে এলাকায় ফরেন্সিক টিম। সেই আবহই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। তাঁর দাবি, বন্দরের জায়গায় বস্তি খালি করতে তৎপর ছিলেন অনেকেই। তাই অন্তর্ঘাতের বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত। (Chetla Slum Fire)

বুধবার মধ্যরাতের পরে চেতলা লক গেটের কাছে নন্দীগ্রাম বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১০০টির বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে তাতে। ওই এলাকাতেই বাড়ি ফিরহাদের। সারারাত সেখানেই ছিলেন তিনি। বৃহস্পতিবার সেই নিয়ে কথা বলতে গিয়ে অন্তর্ঘাতের বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমে ফিরহাদ বলেন, "চেতলার নন্দীগ্রাম বস্তিত, যেখানে নানা জায়গা থেকে গরিব মানুষ এসে বসবাস করছিলেন। কী কারণ জানি না, কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে ১০০-র বেশি ঝুপড়ি।" (Kolkata News)

ফিরহাদ এদিন বলেন, "আজ ফরেন্সিক টেস্ট হচ্ছ। কারণটা জানা প্রয়োজন। কনজারভেন্সি দিয়ে পরিষ্কার করে আমরা টিনের চাল তুলে আপাতত থাকার ব্যবস্থা করে দেব সকলকে। পৌরসভার তরফে এটাই করা হবে। বন্দরের জায়গা, তাই পাকাপাকি ব্যবস্থা করা যাবে না। অন্তর্ঘাত না কী, তা দেখতে বলেছি আমি। বন্দরের জায়গা নিতে আগ্রহী যাঁরা. তাঁরা জায়গাটি খালি করাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। গরিব মানুষকে এভাবে উচ্ছেদ করা যায় না। আমরা পাশে আছি।"

আরও পড়ুন: Nisith Pramanik: খুনের চেষ্টা মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ, নিশীথকে গ্রেফতারিতে বাধা থাকল না আর

বুধবার রাত দেড়টা নাগাদ চেতলার লকগেটের কাছে ওই বস্তিতে আগুন লাগে। কী করে আগুন লাগল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে গা ঘেঁষাঘেঁষি করে সেখানে ১০০-র বেশি ঝুপড়ি ছিল। আগুন লাগার পর ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা এলাকা। আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের উপরের গোল রিংও সোজা হয়ে গিয়েছে বলে দেখা গিয়েছে। 

কলকাতা পোর্টট্রাস্টের জায়গা সেটি। তাই আগুন লাগার নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে সন্দেহ মাথাচাড়া দিচ্ছে। ফিরহাদের গলাতেও আশঙ্কার সুর ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। তাঁদের সহায়-সম্বল আর কিছুই বেঁচে নেই। রাতে যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় আগুন লাগে। কিছু বাঁচাতে পারেননি। জল ছোড়া হলেও, আগুন নেভানো যায়নি। বরং রান্নার গ্য়াস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আগুন আরও ছড়িয়ে পড়ে। কেউ কেউ আপাতত শ্মশানেও আশ্রয় নিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget