এক্সপ্লোর

Ballygunge Crime News : বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী হানার ঘটনায় গ্রেফতার ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার

Notorious Jharkhand Gangster Arrested : ধৃত বিকাশ পাণ্ডে ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমন সাউয়ের শাগরেদ। কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালানোর অভিযোগ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বালিগঞ্জে ( Ballugunge) কয়লা ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী হানার তদন্তে নাটকীয় মোড়। বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় ধৃত আরও এক। বর্ধমান থেকে গ্রেফতার বিকাশ পাণ্ডে নামে এক দুষ্কৃতী। বর্ধমানে অভিযান চালান লালবাজারের (Lalbazar)  গোয়েন্দারা। এর আগে গতকাল ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত বিকাশ পাণ্ডে ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমন সাউয়ের শাগরেদ। কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালানোর অভিযোগ। ধৃতরা জানুয়ারির গোড়ায় বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রে দাবি। রবিবার ধৃত দুই অভিযুক্তর আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন :

' বাথরুমে ইতালিয়ান মার্বেল, সুইৎজারল্যান্ডের আলো', খড়গপুরের পুর প্রশাসককে শাণিত আক্রমণ হিরণের

অভিযোগ, বালিগঞ্জ থানা এলাকার শরত্‍ বসু রোডে কয়লা ব্যবসায়ী রোহিত পোদ্দারের অফিসে গত ৮ জানুয়ারি হানা দেয় দুই দুষ্কৃতী। অফিসে ঢুকে এক দুষ্কৃতী ব্ল্যাঙ্ক ফায়ার করে বলেও অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়ীর অফিস থেকে ৭৫ হাজার টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তভার নেন লালবাজারের গোয়েন্দারা।  পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, এর পিছনে  ঝাড়খণ্ডের গ্যাং থাকতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়খণ্ডের দেওঘর জেলার কুন্ডা ও মোহনপুর, এই দুই থানা এলাকায় তিনদিন ধরে ঘাঁটি গেড়ে বসে থাকে লালবাজারের ৩টি টিম।  শনিবার রাতে গোয়েন্দাদের জালে ধরা পড়ে  অবিনাশ কুমার রাউত ও চন্দন যাদব নামে ২ অভিযুক্ত।   ঝাড়খণ্ডের এই গ্যাং কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালাত বলে পুলিশ সূত্রে দাবি।  ধৃত ২ জনই ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমন সাহুর দলের সদস্য। এদের মধ্যে ধৃত চন্দন যাদব দাগি অপরাধী বলে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর।  এর আগে সে খুনের চেষ্টার অভিযোগে জেলও খেটেছে।  এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তারপরই আজকের গ্রেফতার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget