এক্সপ্লোর

Kolkata Crime News : টাকার জন্য খাস কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ

Kolkata Murder : পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির সামনের দোকানে চা খেতে গেলে টাকা নেওয়ার জন্য এক ব্যক্তি তাঁকে বেধড়ক মারধর করেন। পরে ভারী বস্তু বা পাথর জাতীয় কোনও জিনিস দিয়ে মাথা থেঁতলে দেয়।

আবির দত্ত, কলকাতা : টাকার জন্য খাস কলকাতায় (Kolkata) এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। একাদশীর দিন ভোরবেলা চেতলা রোডে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়েছে মারধরের ছবি। মৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (৪৫)। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে চেতলা থানার পুলিশ। 

রিবারের দাবি, একাদশীর ভোরে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি চা খেতে বেরিয়েছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তা থেকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায় পুলিশ। গতকাল সন্ধেয় ওই ব্যক্তির মৃত্যু হয়। টাকার জন্য খুন বলে অভিযোগ পরিবারের। মত্ত অবস্থায় বচসার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান পুলিশের।

ঠিক কী হয়েছে

পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির সামনের দোকানে চা খেতে গেলে টাকা নেওয়ার জন্য এক ব্যক্তি তাঁকে বেধড়ক মারধর করেন। পরে রাস্তাতেই তাঁকে ফেলে দিয়ে ভারী বস্তু বা পাথর জাতীয় কোনও জিনিস দিয়ে মাথা থেঁতলে দেয়। মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। আর পুলিশের থেকে যে খবর পেয়ে তাঁরা পরিবারের লোকজনকে খবর দেন। পরিবারের লোকজন দ্রুত ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যান। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছিল। গতকাল সন্ধেবেলা তাঁর মৃত্যু হয়েছে।

গ্রেফতার অভিযুক্ত

পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথমে ৩০৭ ধারায় মামলা শুরু হয়। যারপর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে যে ব্যক্তি মারধর করছিলেন, তাঁকে গ্রেফতার কররে পুলিশ। যদিও এলাকাবাসী ও পরিবারের লোকজন গোটা ঘটনায় ক্ষুব্ধ। নিরাপত্তাহীনতার প্রসঙ্গ সামনে তুলে আনছেন তাঁরা। খাস কলকাতায় এরকম ঘটনা নিয়ে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই বলেও অভিযোগ তাঁদের।

পুলিশের বক্তব্য, অভিযোগ পাওয়ার পরেই এলাকার একটি বহুতলের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মত্ত অবস্থায় ঝামেলার সূত্রপাত হতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে পুলিশের পক্ষে। মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত করা হবে আজ। পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে পুলিশ।

কিছুদিন আগে দশমীর রাতে নৃশংসা ঘটনা ঘটে নদিয়ার (Nadia News) নাকাশিপাড়ায় (Nakashipara News)। পাড়ার পুজো-প্যান্ডেলের মাইক সাময়িক বন্ধ করা নিয়ে ঝামেলার জেরে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। মাইক বন্ধ করে তিনি মোবাইল ফোন খুঁজছিলেন, সেই সময়ই ঝামেলা বাধে, তাঁকে কয়েক জন মিলে বেধড়ক মারধর করেন এবং শেষে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে দাবি পরিবারের (Death)। 

আরও পড়ুন- 'আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত,' মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget