এক্সপ্লোর

Kolkata News: 'কোথাও মেলেনি রক্তের দাগ..', গড়ফায় মহিলার রহস্যমৃত্যু !

Garfa Death Mystery:  কয়েক বছর আগে,কসবার রাজডাঙার বাসিন্দা বাপ্পা দে নামে এক ব্য়ক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মমতাজ...

সন্দীপ সরকার, কলকাতা: গড়ফার পূর্বাচল এলাকায় মহিলার রহস্যমৃত্যু! (Garfa Death Mystery) বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার মৃতদেহ! পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা নাম মমতাজ বিবি (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। সেখানে তাঁর ৩ সন্তানও আছে। 

কসবার রাজডাঙার এক ব্য়ক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মমতাজ
 
কয়েক বছর আগে, কসবার রাজডাঙার বাসিন্দা বাপ্পা দে নামে এক ব্য়ক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মমতাজ। বাপ্পা একটু ওষুধ তৈরির সংস্থায় কাজ করেন। আড়াই বছর আগে, স্বামী-স্ত্রী পরিচয়ে গড়ফার উত্তর পূর্বাচল রোডে, এই বাড়ির ১ তলা ভাড়া নেন তাঁরা। এখানে অবশ্য় মমতাজ নয়, নিজেকে মঞ্জু দে নামে পরিচয় দিয়েছিলেন এই মহিলা। বাড়ি মালিকের দাবি, ২-৩ দিন ধরে বাপ্পা বা মঞ্জু কাউকেই দেখতে পাচ্ছিলেন না তিনি। সন্দেহ হওয়ায়, বুধবার সকালে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খোলেন। 

'মৃতার শরীরে কোনও আঘাত বা রক্তের দাগ ছিল না'

ভিতরে ঢুকে দেখেন মেঝেতে পড়ে রয়েছে মহিলার নিথর দেহ। আর খাটের ওপর রয়েছে একটি চেয়ার। খবর পেয়ে চম্পাহাটি থেকে এসে পৌঁছন মহিলার আত্মীয়রাও। পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে কোনও আঘাত বা রক্তের দাগ ছিল না। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মহিলা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে, মৃত্য়ুর পর তাঁর মৃতদেহ নামানো হয়। মহিলার সঙ্গী বাপ্পা দে'কে পাকড়াও করেছে পুলিশ। কী কারণে মৃত্য়ু? কীভাবে মৃত্য়ু? আত্মহত্য়া নাকি মৃত্য়ুর নেপথ্য়ে অন্য় কোনও কারণ? খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও।  

আরও পড়ুন, 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর, বললেন..

  গড়ফায় এক মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু

এদিকে চলতি মাসেই, গড়ফায় এক মহিলা আইনজীবীর (lawyer) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল । ওই ঘটনাকে ঘিরে দানা বেঁধেছিল রহস্য। মৃতের নাম রমা পাল বলে পুলিশ সূত্রে খবর। গড়ফায় সেলিমপুর লেনের বাড়িতে একাই থাকতেন বছর ৬৫-র ওই মহিলা।  মৃতা আলিপুর জাজেস কোর্টে প্র্যাকটিস করতেন। তাঁর স্বামী বা সন্তান নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁকে দেখে শুয়ে রয়েছেন বলেই মনে হয়েছিল। কিন্তু পরে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে গড়ফা থানার পুলিশ। তারাই হাসপাতালে নিয়ে যান দেহটি। তার পরই প্রৌঢ়ার মৃত্যু নিশ্চিত করা হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget