এক্সপ্লোর

Dengue Survivor: পক্ষাঘাতগ্রস্ত গোটা শরীর, ডেঙ্গি থেকে সেরে উঠে বিরল রোগের শিকার হলেন এক ব্যক্তি

Kolkata News: এ বছর ডেঙ্গির দাপটে কার্যতই অস্থির জনজবীন। ডেঙ্গি, কখনও কেড়েছে প্রাণ। কখনও ডেঙ্গি থেকে সেরে ওঠার পরও, শরীরে দেখা দিয়েছে মারাত্মক কিছু উপসর্গ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ডেঙ্গি (Dengue Survivor) থেকে সেরে ওঠার পরও, অনেকেরই বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এবার ডেঙ্গি পরবর্তী এক বিরল রোগে আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনার গারুলিয়ার বাসিন্দা এক ব্যক্তি (Dengue Situation)। চিকিত্‍সকদের সহায়তায় কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি (Kolkata News)।

ডেঙ্গি পরবর্তী বিরল রোগে আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনার গারুলিয়ার বাসিন্দা

এ বছর ডেঙ্গির দাপটে কার্যতই অস্থির জনজবীন। ডেঙ্গি, কখনও কেড়েছে প্রাণ। কখনও ডেঙ্গি থেকে সেরে ওঠার পরও, শরীরে দেখা দিয়েছে মারাত্মক কিছু উপসর্গ। এ বার ডেঙ্গির কারণে বিরল ও ভয়াবহ এক রোগের শিকার হলেন এক ব্যক্তি। পক্ষাঘাতগ্রস্ত হয়ে অসাড় হয়ে পড়ল সারা শরীর। 

প্রায় ১ মাস যমে-মানুষে টানাটানির পর, কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন উত্তর ২৪ পরগনার গাড়ুলিয়ার বাসিন্দা, পিন্টু রজক। তাঁর বয়স ৪৪  বছর। পরিবার সূত্রে খবর,  গত ২৬ অক্টোবর তাঁর জ্বর আসে। কয়েকদিনে জ্বর না কমায়, ডেঙ্গি পরীক্ষা করান। তাতে গত ১ নভেম্বর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। 

আরও পড়ুন: Anubrata Mandal: মামলায় অভিযুক্ত নন, শুধু নাম রয়েছে, তাহলে কেন ১১০ দিন জেলে! প্রশ্ন অনুব্রতর আইনজীবীর

এর পর ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ওই ব্যক্তির চিকিত্‍সা চলছিল। কিন্তু দেখা যায়, জ্বর কমলেও, সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে তাঁর। হাত, পা, মুখ, চোখ সহ সারা শরীর অসাড়, এমনকি নিঃশ্বাসটুকুও নিতে পারছিলেন না ওই ব্যক্তি। 

তাতে গত ৮ তারিখ ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। তখন তিনি অচৈতন্য। CT SCAN, MRI-এর পর, চিকিত্‍সকরা দেখেন, ডেঙ্গি-র আক্রমণেই বিরল, ভয়াবহ অসুখে আক্রান্ত হয়েছেন তিনি।  অসুখটির নাম, Post dengue Acute disseminated encephalomyelitis and Guillain–Barré syndrome (পোস্ট ডেঙ্গি অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফ্যালোমায়লাইটিস অ্যান্ড গুলেনবেরি সিনড্রোম)। সংক্ষেপে, POST Dengue ADEM Guillain–Barre' Syndrome.

সেটি একটি অত্যন্ত বিরল অসুখ। সাধারণরত, ভাইরাস আক্রান্তের পর, Gullenberi Syndrome দেখা যায়। চিকিত্‍সকরা জানাচ্ছেন, 
কার্যত কোমায় চলে গিয়েছিলেন ওই ব্যক্তি। Glasgow coma স্কেলে রেটিং ছিল ৩। তবে, চিকিত্‍সকদের তত্‍পরতায় কোমার থেকে বেরিয়ে এসেছেন তিনি। 

এ নিয়ে চিকিৎসক বোধিব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "ডেঙ্গি পরবর্তী সময়ে এই সিনড্রোম আগে পাননি। প্রাণঘাতী। সময়ের মধ্যে চিহ্নিত, তাই বাঁচাতে পেরেছেন।"

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পিন্টু, অল্পদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে

পরিবারের তরফে জানা গিয়েছে, প্রথমে শুয়েই ছিলেন ওই ব্যক্তি। অনেক চেষ্টার পর উঠে বসেন। তার পর, ওয়াকারের সাহায্যে হাঁটানোর চেষ্টা করা হয়। এই মুহূর্তে সাহায্য ছাড়া একাই হাঁটার চেষ্টা করছেন পিন্টু রজক। মৃত্যুর সঙ্গে লড়াই করে, নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি। তাঁকে সুস্থ হতে দেখে স্বস্তিতে পরিবারও। অল্পদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget