এক্সপ্লোর

Anubrata Mandal: মামলায় অভিযুক্ত নন, শুধু নাম রয়েছে, তাহলে কেন ১১০ দিন জেলে! প্রশ্ন অনুব্রতর আইনজীবীর

Cattle Smuggling Case: গরু পাচারের মামলায় মূল অভিযুক্ত এনামুল হক সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিন পেয়েছেন BSF আধিকারিক সতীশ কুমারও।

সৌভিক মজুমদার, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের সপক্ষে সওয়াল তাঁর আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। অনুব্রতর আইনজীবীর দাবি, গরু পাচার (Cattle Smuggling Case) মামলায় মূল অভিযুক্তই নন অনুব্রত। শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে এমনই জানালেন কপিল। এই মামলায় হলফনামা জমা দিতে আরও সময় দেওয়া হয়েছে সিবিআই-কে। আগামী ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি (Calcutta High Court)।

মামলায় হলফনামা জমা দিতে আরও সময় দেওয়া হয়েছে সিবিআই-কে

গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর কেটে গিয়েছে ১১১ দিন। অগাস্ট থেকে নভেম্বর,  ১১০ দিন জেলে রয়েছেন অনুব্রত। বুধবার কলকাতা হাইকোর্টে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির জামিনের আবেদনের শুনানি শুরু হয়। বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে অনুব্রতর জামিনের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।

ভার্চুয়াল মাধ্যমে জামিনের আবদেনের সপক্ষে সিব্বল জানান, গরু পাচারের মামলায় মূল অভিযুক্ত এনামুল হক সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিন পেয়েছেন BSF আধিকারিক সতীশ কুমারও। কিন্তু, অনুব্রত মণ্ডল প্রায় ১১০ দিন জেলে আছেন। এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। কিন্তু, অনুব্রত মণ্ডল মূল অভিযুক্ত নন। শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আছে। 

আরও পড়ুন: Mamata Banerjee: গৃহস্থের বাড়িতে বাঁধলেন ঝাঁটা, খেলেন ট্যাংরা চচ্চড়ি দিয়ে ভাত, বসিরহাটে মমতার সারাদিন

তাতে বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, "আপনার মক্কেলের বিরুদ্ধে কতগুলি মামলা দায়ের হয়েছে"? সিব্বল জবাব দেন, "দু’টি মামলা। একটি গরু পাচারের মূল মামলা। অপর মামলাটি PMLA অর্থাৎ আর্থিক তছরুপ বিরোধী আইনে।"

এর জবাবে বিচারপতি জানতে চান, PMLA মামলায় আপনার মক্কেল কতদিন জেলে আছেন? অনুব্রতর আইনজীবী জানান, ১৭ নভেম্বর থেকে। বিচারপতি বলেন, "তাহলে তো একমাসও হয়নি!" বিচারপতি সিবিআই আইনজীবীর বক্তব্য জানতে চাইলে, তিনি বলেন, "হলফনামা জমা দেওয়ার জন্য আমাদের সময় দেওয়া হোক।" এ দিন সিবিআই-এর আবেদন মঞ্জুর করে বিচারপতি নির্দেশ দেন, এই মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।

১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই

১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তার পর থেকে তিনি আসানসোল জেলে বন্দি। প্রভাবশালী তত্ত্বে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। অন্য দিকে, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে দিল্লি নিয়ে গিয়েছে ইডি।অনুব্রতকেও দিল্লি নিয়ে যেতে চায় তারা। তা নিয়ে দিল্লি হাইকোর্টে আইনি লড়াই চলছে। এই পরিস্থিতিতেই জামিন পেতে মরিয়া বীরভূম জেলা তৃণমূল সভাপতি হাইকোর্টের দ্বারস্থ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget