এক্সপ্লোর

Kolkata Bad Road: জায়গায় জায়গায় গর্ত, জমেছে জল, ওৎ পেতে বিপদ! রাস্তা-যন্ত্রণায় ভুগছে শহর থেকে জেলা

Kolkata News:ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের পাশে, দক্ষিণ কলকাতায় যাওয়ার অন্যতম এই রাস্তায়, মেরামতি কাজ হলেও, অভিযোগ, তাতেই চাঙড় উঠে রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।

কলকাতা: শুধু গ্রাম-গঞ্জ নয়। বেহাল রাস্তার চোটে দুর্ভোগে দিন কাটাচ্ছেন কলকাতা সহ শহরতলির মানুষও। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের কাছে হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে, ব্যস্ততম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-তেও বিপদ মাথায় নিয়ে চলছে যান চলাচল। জায়গায় জায়গায় খানাখন্দ, ভরা বর্ষায় জল জমে, সেসব রাস্তাই হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর।                              

হাইল্যান্ড পার্কের কাছে বাঘাযতীন ব্রিজে ওঠা ও নামার মুখে এই রাস্তা দিনে দিনে হয়েছে কার্যত কঙ্কালসার। ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের পাশে, দক্ষিণ কলকাতায় যাওয়ার অন্যতম এই রাস্তায়, মেরামতি কাজ হলেও,অভিযোগ, তাতেই চাঙড় উঠে রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ওপরে ভিআইপি বাজার সেখানেও, রাস্তা জুড়ে পদে পদে তৈরি হয়েছে গর্ত। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনও অঘটন।                                            

অন্যদিকে বেহাল দশায় রয়েছে, সায়েন্স সিটির কাছে মিলনমেলা প্রাঙ্গণের সামনের, এই রাস্তার একাংশ। বাকি রাস্তায় স্লথ গতিতে, যা হোক করে চলছে গাড়ি। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি আসার অন্যতম রাস্তারই এই হাল হওয়ায় মহা বিপদে পড়েছেন পথচলতি মানুষ।

অন্যদিকে আবার, কামালগাজি থেকে পাটুলির দিকে আসতে, ঢালাই ব্রিজের কাছে রীতিমতো প্রাণ হাতে চলছে যান চলাচল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষাকালে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে রাজপুর-সোনারপুর পুরসভায় যাওয়ার অন্যতম এই রাস্তা।                    

বর্ষা নামতেই দিকে দিকে বেহাল হয়েছে রাস্তা। বৃষ্টির জল জমে খানাখন্দে ভরা রাস্তাই হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর। তালিকায় নাম রয়েছে একাধিক জাতীয় সড়কেরও। আর সেই নিয়েই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা। 

কী গ্রাম, কী শহর। রাজ্য জুড়ে প্রবল দুর্যোগে সামনে এসেছে একের পর এক বেহাল রাস্তার ছবি। ভয় ধরানো এমন সব রাস্তা দিয়েই নিত্য যাতায়াত করছেন সাধারণ মানুষ। বেহাল রাস্তার এই তালিকায় রয়েছে একাধিক জাতীয় সড়কও।                                                                  

 

সেরা শিরোনাম

Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল

ভিডিও

Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর
TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget