এক্সপ্লোর

Fraud : বিদ্যুতের বিল বাকি থাকার মেসেজে ফাঁদ! কলকাতার চিকিৎসক খোয়ালেন প্রায় ৫ লক্ষ

Electricity Bill Due Message Fraud : পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারীর দাবি, তাঁর কাছে ৯ ডিসেম্বর, একটি মেসেজ আসে।  তাতে বলা হয়, বকেয়া বিল পেমেন্ট না করলে বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে।

পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বিদ্যুতের বিল (Due Electric Bill) বাকি থাকার কথা বলে গলফ গ্রিনের এক চিকিৎসকের (Doctor Duped) অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বাগুইআটি থেকে চক্রের ৩ পাণ্ডাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা (Kolkata Police Cyber Crime Department)। পুলিশ সূত্রে খবর, চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া ১ লক্ষ ৮১ হাজার টাকা জমা পড়েছে মোবাইল গেমিং অ্যাপে (Mobile Gaming App)।

প্রতারণা চক্রের পর্দাফাঁস

জামতাড়া গ্যাংয়ের ধাঁচে কলকাতায় বসে চলছিল প্রতারণা চক্র। সাইবার প্রতারণার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ হচ্ছিল গেমিং অ্যাপে। একটি প্রতারণার অভিযোগের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল কলকাতা পুলিশের হাতে। গ্রেফতার করা হয়েছে প্রতারণা চক্রের ৩ পাণ্ডাকে। বিদ্যুতের বিল বাকি থাকার কথা বলে গলফ গ্রিনের বাসিন্দা এক চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। 

ঠিক কী হয়েছিল

পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারীর দাবি, তাঁর কাছে ৯ ডিসেম্বর, একটি মেসেজ আসে।  তাতে বলা হয়, বকেয়া বিল পেমেন্ট না করলে বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে। কিছুক্ষণ পর ফোন করেও একই কথা বলা হয়। চিকিৎসক জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে ইলেকট্রিক বিলের টাকা অটোমেটিক জমা পড়ে যায়। তখন লিঙ্ক পাঠিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অভিযোগ, এরপরই ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়, ১ লক্ষ ৮১ হাজার টাকা! কিছুক্ষণ পরে ফের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ২ লক্ষ ৯২ হাজার টাকা।

প্রসঙ্গত, সিইএসসি ও কলকাতা পুলিশের তরফে এই ধরণের মেসেজে যে প্রতারণা ফাঁদ লুকিয়ে, সেটা জানিয়ে বেশ কিছুদিন ধরেই সতর্কর্তামূলক বার্তা দেওয়া হচ্ছে গ্রাহকদের। 

অভিযোগ, তদন্তে পুলিশ

১০ ডিসেম্বর অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে জানা যায় চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া ১ লক্ষ ৮১ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে একটি মোবাইল গেমিং অ্যাপে। এরপর বৃহস্পতিবার সকালে বাগুইআটিতে অভিযান চালিয়ে তরুণ খাণ্ডেলওয়াল, রোহিত খাণ্ডেলওয়াল ও রাজেশ শর্মা নামে প্রতারণা চক্রের ৩ পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ২১টি ডেবিট কার্ড, একাধিক প্যান ও আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই, ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

আগেও পর্দাফাঁস

গতবছরই সেপ্টেম্বরে গার্ডেনরিচের বাসিন্দা আমির খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযানে উদ্ধার হয় কোটি কোটি টাকা। হদিশ মেলে বিপুল টাকা আয়ের টোপ দিয়ে গেমিং অ্যাপে প্রতারণা চক্রের। আর এবার সাইবার প্রতারণার লক্ষ লক্ষ টাকা গেমিং অ্যাপে বিনিয়োগের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। 

আরও পড়ুন- এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কয়লার টাকা পাচারের চেষ্টা করছিলেন, বালিগঞ্জে অর্থ উদ্ধার নিয়ে বিস্ফোরক দাবি ইডি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget