এক্সপ্লোর

Kolkata News : কারও ঘরে ভাঙল তালা, কারও ছিটকিনি, কারও ছাদে মই! চুরির ভয়ে ঘুম উড়েছে দমদমের

একটা নয়, পরপর একাধিক বাড়িতে ডাকাতির চেষ্টা হয় এক রাতে। দুঃসাহসিক কায়দায় হয় চুরি। 

জয়ন্ত পাল, কলকাতা : গত কয়েক সপ্তাহে একের পর এক দুঃসাহসিক ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে কলকাতা ও অন্যান্য জেলায়। তারই মধ্যে আবার শিরোনামে দমদম। দিন কয়েক আগেই সাড়া ফেলে দেয়  দমদম ক্যান্টনমেন্টে ডাকাতির অভিযোগ। সেই ঘটনার কিনারা হওয়ার আগেই ফের লুঠের ঘটনা ঘটল দমদমের বিবেকানন্দ পল্লি এলাকায়। দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। একটা নয়, পরপর একাধিক বাড়িতে ডাকাতির চেষ্টা হয় এক রাতে। দুঃসাহসিক কায়দায় হয় চুরি। 

এক বাড়িতে গৃহকর্ত্রীর জামাই রাতে কাজে বেরিয়ে যান। গৃহকর্ত্রী ও তাঁর মেয়ে অন্য ঘরে শুয়েছিলেন। অভিযোগ, মেয়ের ঘরের তালা ভেঙে সোনার গয়না, টাকা পয়সা লুঠ করে পালায় দুষ্কৃতীরা।

তারপরে ওই পাড়াতেই আরও ৩টি বাড়িতে তালা ভাঙার চেষ্টা হয়।  একটি বাড়িতে তালা ভাঙতে না পেরে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে পালায় চোরের দল। অন্যদিকে আরেকটি বাড়িতে মই লাগিয়ে ছাদ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে বিশেষ সুবিধে করতে পারেনি সেখানে। অবশেষে চম্পট দেয়। আরেকটি বাড়িতে অবশ্য ছিটকিনি ভেঙে ঢুকে ২টি মানি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়।  একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। 

এর আগেও দমদমে একটি চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দিনকয়েক আগেই গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের  অভিযোগ ওঠে দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে। বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ ওঠে ৭ জনের ডাকাতদলের বিরুদ্ধে। ওই পরিবারে সত্তরোর্ধ্ব দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত। রাতে বাড়িতে হানা দেয় ডাকাতদল। ভাড়াটে না থাকার সুযোগে একতলার জানলার গ্রিল কেটে ভিতরে ঢোকে তারা। এরপর গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে ধরে, খুনের হুমকি দিয়ে তারা লুঠপাট চালানো হয়। আলমারি ভেঙে সর্বস্ব লুঠ করে ডাকাতরা পালিয়ে যায় বলে অভিযোগ। CC ক্যামেরায় ধরা পড়ে হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সেই আতঙ্ক কাটতে না কাটতেই দমদমে আবারও এক ডাকাতির ঘটনা।                                  

সেরা শিরোনাম

Howrah Waterlogging: উদয়নারায়ণপুরের নদী সংলগ্ন একাধিক গ্রামে ঢুকছে জল, জলমগ্ন রাজ্য সড়ক, চলছে বাঁধ রক্ষার প্রচেষ্টা
উদয়নারায়ণপুরের নদী সংলগ্ন একাধিক গ্রামে ঢুকছে জল, জলমগ্ন রাজ্য সড়ক, চলছে বাঁধ রক্ষার প্রচেষ্টা
RG Kar News: RG Kar কাণ্ডে ধৃত সোমনাথ দে-কে নিয়ে আজই বড় সিদ্ধান্ত আদালতের ? ডিমবৃষ্টির মাঝেই হেলমেট পরিয়ে কোনওমতে নেওয়া হল কোর্টের পথে..
RG Kar কাণ্ডে ধৃত সোমনাথ দে-কে নিয়ে আজই বড় সিদ্ধান্ত আদালতের ? ডিমবৃষ্টির মাঝেই হেলমেট পরিয়ে কোনওমতে নেওয়া হল কোর্টের পথে..
Ghatal Flood: প্রবল বৃষ্টিতে জলমগ্ন স্কুলে, ক্লাসরুমে ঘুরছে বিষধর সাপ, ভয়ঙ্কর ঘটনা ঘাটালে
প্রবল বৃষ্টিতে জলমগ্ন স্কুলে, ক্লাসরুমে ঘুরছে বিষধর সাপ, ভয়ঙ্কর ঘটনা ঘাটালে
West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে লক্ষ্য করে 'চোর' স্লোগান
ধৃত সোমনাথ দে-কে লক্ষ্য করে 'চোর' স্লোগান

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Smriti Mandhana: হংকংয়ের বিরুদ্ধে অনবদ্য শতরানে দুই কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
হংকংয়ের বিরুদ্ধে অনবদ্য শতরানে দুই কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
Weather Update: সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা
সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Embed widget