এক্সপ্লোর

Durga Puja : দুর্গাপুজোকে হেরিটেজ তকমা ,স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পদযাত্রা বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের

Kolkata Puja Organizers : অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় যে পদযাত্রা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আনন্দ-উৎসাহে স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পথে নামা। কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja of Kolkata) হেরিটেজ তকমা (Unesco Intangible Heritage list) দিয়েছে ইউনেস্কো (UNESCO)। সেই স্বীকৃতিকে উদযাপন করতে বুধবার পদযাত্রা করলেন কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা (Durga Puja Organizers of Kolkata)। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় যে পদযাত্রা। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন রঙিন পোস্টার থেকে বেলুন, হাজির ছিল সবই। পুজোর আনন্দের সঙ্গে সাযুজ্য রেখে ঢাক-ঢোল বাজিয়ে বর্ণময় এই পদযাত্রা এগিয়ে যায়। শীতের দুপুরের তিলোত্তমার রাস্তাতেও যেন হালকা হেমন্তের ছোঁয়ায় গা ভাসান সকলে।

গত ১৫ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় দুর্গাপুজোকে ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচার হেরিটেজ তথা অনুনভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার কথা জানানো হয়। 

UNESCO’র তরফে জানানো হয়, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে। আর এই আনন্দ-সংবাদের জেরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বাংলার জন্য গর্বের মুহূর্ত, ট্যুইট করেন মুখ্যমন্ত্রীর। বাংলায় ট্যুইট করেন প্রধানমন্ত্রীও। 

আরও পড়ুন-বাঙালির মুকুটে নতুন পালক, ইউনেস্কোর হেরিটেজ তকমা দুর্গাপুজোকে

দুর্গাপুজোকে UNESCO স্বীকৃতি দেওয়ার পরই, ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার জন্য গর্বের মুহূর্ত। বিশ্বের প্রতিটি বাঙালির কাছে, দুর্গাপুজো উৎসবের চেয়ে অনেক বেশি আবেগের। যা সবাইকে এক করে। দুর্গাপুজো এখন, বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে। এতে আমরা সবাই আনন্দিত। বাংলায় ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়। দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের লাভ করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget