এক্সপ্লোর

Fake Call Centre Busted : ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা, গার্ডেনরিচ থেকে গ্রেফতার ৮

Kolkata Fake Call Centre:কলকাতায় ফের ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগ।গার্ডেনরিচ থেকে গ্রেফতার ভুয়ো কল সেন্টারের ৮ কর্মী।লালবাজারের গোয়েন্দা বিভাগ ও STF যৌথ অভিযানে প্রতারণার হদিশ মেলে

সুকান্ত মজুমদার, কলকাতা : কলকাতায় (Kolkata) ফের ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস (fake call centre busted)। বিদেশে ফোন করে প্রতারণার অভিযোগ। গার্ডেনরিচ (garden reach) থেকে গ্রেফতার করা হল ভুয়ো কল সেন্টারের ৮ কর্মীকে। বৃহস্পতিবার রাতে গার্ডেনরিচের বাংলা বস্তি এলাকায় অভিযান চালায় লালবাজারের গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের (kolkata police) এসটিএফ। কাজ চলাকালীন হাতেনাতে ৮ কর্মীকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু ল্যাপটপ, হার্ডডিস্ক ও পেন ড্রাইভ।

কীভাবে চলত প্রতারণা

পুলিশ সূত্রে দাবি, প্রযুক্তিগত সাহায্যের জন্য তথ্যপ্রযুক্তি সংস্থার নাম করে, ভুয়ো কল সেন্টার থেকে ইউরোপের একাধিক দেশে ফোন করা হত। বিদেশিদের থেকে অর্থ নেওয়ার পর, পরিষেবা দেওয়া হত না। কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে। সংস্থার মালিক-সহ ২ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

কিছুদিন আগেই ফের বড়সড় প্রতারণার পর্দাফাঁস হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে প্রযুক্তিগত সহায়তার টোপে বিদেশিদের প্রতারণা করত বলে পুলিশ সূত্রে জানা যায়।  গ্রেফতার করা হয়  ১৬ জনকে । পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের BP ব্লকের একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণার কারবার। সেক্ষেত্রেও অভিযোগ ছিল, বিদেশিদের প্রযুক্তিগত সহায়তার (Technical Assistance ) প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল মুদ্রার মাধ্যমে লক্ষাধিক টাকা আদায় করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ওই অফিসে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ড ডিস্ক, রাউটার-সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি। 

পুলিশ সূত্রে খবর, সেখান থেকে রাজীব ঝা, অভিষেক ভারতী সহ ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই অফিস থেকে ৩৬টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক, ১৬টি মোবাইল ফোন, ৪টি রাউটার, ২টি সুইচ পোর্ট, ৩৩টি ডেবিট কার্ড, ২টি প্যান কার্ড, ৫টি রাবার স্ট্যাম্প, ১টি সোয়াইপ মেশিন, ৮টি চেক বই, ৩টি রেজিষ্টার, ১টি আই ম্যাক, ১২ পেজের কাস্টমার ডেটা লিস্ট ও নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন- 'নির্দল'-এর অনুগামীদের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর, রণক্ষেত্র বৌবাজার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget