এক্সপ্লোর

Kolkata Fire: মধ্যরাতে কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, কলকাতায় ফের বিধ্বংসী আগুন

West Bengal News: স্থানীয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

কলকাতা: ফের কলকাতায় অগ্নিকাণ্ড (Kolkata Fire)। মধ্যরাতে কাঁকুড়গাছির লোহা পট্টিতে বিধ্বংসী আগুন লাগে। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক গুদাম। আগুন নেভানোর কাজ করছে দমকল। যদিও হতাহতের কোনও খবর নেই। 

লোহা পট্টিতে বিধ্বংসী আগুন: স্থানীয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকায় অনেক গুলি প্লাস্টিক ও লোহার গুদাম রয়েছে। গুদামগুলিতে প্রচুর পরিমাণ প্লাস্টিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। তবে আগুনে কেউ আটকে পড়েননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

চলতি মাসে উল্টোডাঙায় প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন লাগে। পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।  দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। গত ৬ অগাস্ট ভোর সোয়া ৫টা নাগাদ ইস্ট ক্যানাল সার্কুলার রোডের ওই প্লাইউডের গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। 

তার আগে গত মাসে গিরিশ পার্ক থানার কাছে, ছাতুবাবু, লাটুবাবুর বাজার এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। 42 b রামদুলাল সরকার স্ট্রিট, দোতলা বাড়ির এই ঠিকানায় একসঙ্গে ১১টি পরিবারের বাস ছিল। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, গত ২৬ জুলাই একটি পরিবারের রান্নার গ্য়াস সিলিন্ডার লিক করে, তার থেকেই আগুন বলে অনুমান করা হয়। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির আসবাবপত্র। অগ্নিদগ্ধ হন ১ মহিলা। বাড়ি থেকে বেরোতে গিয়ে আহত হন আরেক বাসিন্দাও। গ্য়াস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar News: 'আর জি করের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?' প্রশ্ন তৃণমূলের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget