এক্সপ্লোর

Firhad Hakim: বক্তৃতার সময় হঠাৎই চলে গেল বিদ্যুৎ, মঞ্চ থেকে অরূপকে কটাক্ষ ফিরহাদের,এল জবাবও

Kolkata News: মঙ্গলবার উন্নয়নভবনে KMDA-র শ্রমিক সংগঠনের একটি রক্তদান শিবিরে বক্তৃতা করছিলেন ফিরহাদ।

অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা: দু'জনেই রাজ্যের মন্ত্রী। প্রকাশ্য মঞ্চ থেকে একজন কটাক্ষ করলেন অন্য জনকে। আর তার সাক্ষী রইলেন কলকাতাবাসী। এই মন্ত্রীদের একজন ফিরহাদ হকিম (Firhad Hakim), অন্য জন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কটাক্ষের বিষয়টি সামনে আসতে জবাব ফিরিয়েও দিলেন অন্যজন (Kolkata News)। 

পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদের অনুষ্ঠান চলাকালীনই ঘটল বিপত্তি

অসহ্য গরমে, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের জেরে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এবার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদের অনুষ্ঠান চলাকালীনই ঘটল বিপত্তি। হঠাৎই নিভে গেল আলো। তাতেই রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপের দফতর নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন ফিরহাদ। তিনি বলেন, "বিদ্যুৎ দফতরে হয়ত DA আন্দোলনকারীরা রয়েছেন।" যদিও যান্ত্রিক কারণেই বিপত্তি বলে পাল্টা যুক্তি দিয়েছেন অরূপ।

মঙ্গলবার উন্নয়নভবনে KMDA-র শ্রমিক সংগঠনের একটি রক্তদান শিবিরে বক্তৃতা করছিলেন ফিরহাদ। সেখানে DA আন্দোলনের প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়। মঞ্চে ফিরহাদকে বলতে শোনা যায়, "শহিদ মিনারে শুয়ে পড়ে বিপ্লবী হওয়া যায় না, স্বার্থপর। ঘাড় ধরে টেনে এনে দেখানো উচিত, এখানকার উদ্যোগ।"

আরও পড়ুন: Governor : আচার্য নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করল রাজ্য, রাজভবনের সঙ্গে সংঘাত আরও চরমে

ফিরহাদের এই মন্তব্যের মধ্যেই হঠাৎ আলো নিভে যায়।  মোবাইল ফোনের আলো চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আশপাশের কয়েক জন। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎসংযোগ ফিরে এলে, আবার DA আন্দোলনকারীদের নিশানা করেন মন্ত্রী। শুধু তাই নয়, অনুষ্ঠানে লোডশেডিং হওয়ার কারণ হিসেবে, বিদ্যুৎ দফতরে কর্মরত DA আন্দোলকারীদের দিকেও আঙুল তোলেন তিনি। বলেন, "আমার মনে হয়, অরূপের দফতরে শহিদ মিনারের লোক রয়েছে।"

সতীর্থের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ। অন্তর্ঘাত রয়েছে কিনা জানতে চাইলে বলেন, "না না, কর্মীরা কেন করবেন। প্রাণ দিয়ে কাজ করছেন। প্রচণ্ড পরিশ্রম করছেন সকলে।" পরে বিদ্যুৎমন্ত্রী আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে KMDA-র অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল।

দুই মন্ত্রীর দুই বক্তব্য়ে কি অস্বস্তিতে পড়ল শাসক দল?

লোডশেডিং প্রসঙ্গে দুই মন্ত্রীর দুই বক্তব্য়ে কি অস্বস্তিতে পড়ল শাসক দল? মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ অতি সম্প্রতি পার্কিং ফি নিয়ে দলের সঙ্গে ফিরহাদের অবস্থানে ফারাক দেখা গেলেও, শাসকদলের দুই মন্ত্রীকে নিয়ে এমন অস্বস্তি তৈরি হয়নি। 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget