এক্সপ্লোর

Governor : আচার্য নিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করল রাজ্য, রাজভবনের সঙ্গে সংঘাত আরও চরমে

Vice Chancellor : সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে শিক্ষামহলে। এখন দেখার রাজভবন কী পদক্ষেপ করে ? 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : উপাচার্য নিয়োগ ঘিরে রাজভবনের (Raj Bhavan) সঙ্গে রাজ্য় সরকারের সংঘাত আরও চরমে। আচার্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের (Vice Chancellor) বেতন ও ভাতা বন্ধ করল উচ্চশিক্ষা দফতর। এখন দেখার রাজভবন কী পদক্ষেপ করে ? 

১ জুন রাজ্যের ৮ টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। একই সঙ্গে সাপ্তাহিক রিপোর্ট দিয়েছেন এমন ৩ জন উপাচার্যের মেয়াদও বৃদ্ধি করেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ মানতে চাইছে না সরকার। উচ্চশিক্ষা দফতর আগেই দাবি করেছিল, এই নিয়োগ বেআইনি, বিধি বিরুদ্ধ। 

সূত্রের খবর, কলকাতা, যাদবপুর, কল্য়াণী বিশ্ববিদ্য়ালয়-সহ যেসমস্ত বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে, সেখানকার রেজিস্ট্রারদের লেখা চিঠিতে বলা হয়েছে, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য। তা বেআইনি বলেই গণ্য় করছে রাজ্য। বৈধ নিয়োগপত্র না থাকায় অন্তর্বর্তীকালীন উপাচার্যদের উচ্চ শিক্ষা দফতর বেতন ও ভাতা দেবে না। আর সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে শিক্ষামহলে।                         

রাজ্য়ে বহু বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য পদ নিয়ে টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলছে। আচার্য নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যদের পদ প্রত্যাখ্য়ানের আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। কিন্তু রাজভবন সূত্রে বিবৃতি জারি করে বলা হয়, শিক্ষামন্ত্রী নিয়োগ প্রত্যাখ্যানের আবেদন জানালেও ১১ জন উপাচার্যই দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও একজন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করেন।                                      

উপাচার্য নিয়োগ বিতর্ক এখন আদালতের বিচারাধীন। এই প্রেক্ষাপটে, উপাচার্যদের বেতন বন্ধ করে দেওয়ার উচ্চ শিক্ষা দফতরের সিদ্ধান্তে, রাজ্য- রাজ্য়পাল সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। উপাচার্য নিয়োগ (VC Appointment Controversy) বিতর্কে মুখ খুলে আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) বলেছিলেন, আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়।                                   

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget