এক্সপ্লোর

Garbage Waste Separation : ডিসেম্বর থেকেই কলকাতায় চালু হচ্ছে জঞ্জাল পৃথকীকরণের কাজ

Kolkata Municipal Corporation : ইতিমধ্যে কলকাতা পুরসভার ২৭টি ওয়ার্ডে এই পদ্ধতি চালু হয়েছে। এবার ১৪৪টি ওয়ার্ডেই আবর্জনা বিভাজনের কাজ শুরু হবে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ডিসেম্বরেই কলকাতায় চালু হচ্ছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণের (Grabage Separation Work) কাজ। তার খুঁটিনাটি শেখাতে কাউন্সিলরদের নিয়ে ওয়ার্কশপ করবে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ইতিমধ্যে ২৭টি ওয়ার্ডে আবর্জনা সেগ্রিগেশনের এই প্রকল্প চালু হয়েছে।

আলাদা-আলাদা জায়গায় ফেলতে হবে পচনশীল ও অপচনশীল আবর্জনা

এবার থেকে আর একসঙ্গে নয়, আলাদা করে ফেলতে হবে পচনশীল ও অপচনশীল আবর্জনা। পয়লা ডিসেম্বর থেকেই কলকাতা পুরসভায় চালু হতে চলেছে এই নিয়ম। কলকাতা পুর-এলাকার সব বাড়িতে একটা করে নীল ডাস্টবিন ও একটা সবুজ ডাস্ট বিন দেওয়া হবে।

সবুজ ডাস্টবিনে ফেলতে হবে মাছ-মাংসের উচ্ছিষ্ট অংশ, সব্জির খোসার মতো পচনশীল বর্জ্য। আর নীল ডাস্টবিনে ফেলতে হবে অপচনশীল জঞ্জাল। পুরসভার কর্মীরা দিনের নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবেন। তবে, বড় আবাসনগুলির ক্ষেত্রে পচনশীল জঞ্জালের দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষকে। 

ইতিমধ্যে কলকাতা পুরসভার ২৭টি ওয়ার্ডে এই পদ্ধতি চালু হয়েছে। এবার ১৪৪টি ওয়ার্ডেই আবর্জনা বিভাজনের কাজ শুরু হবে। উত্‍স থেকেই আলাদা করা গেলে পচনশীল জঞ্জাল থেকে সার তৈরি ও অন্যান্য কাজ আরও সহজ হবে বলে মনে করছেন পুরকর্মীরা।

আরও পড়ুন- নতুন বছরের আগেই সুখবর, জোকা থেকে মেট্রো চালু ডিসেম্বরেই

এদিকে, যন্ত্রের গুণে আবার ব্যবহারযোগ্য হয়ে উঠবে জঞ্জাল (Garbage)! রাজারহাটে (Rajarhat) এমনই এক প্রজেক্ট শুরু করতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বরাত দেওয়া হয়েছে হায়দরাবাদের এক কোম্পানিকে।

জঞ্জালই হয়ে উঠবে নির্মাণের উপাদান। এমনই এক প্রজেক্ট চালু করতে চলেছে কলকাতা পুরসভা। রাজারহাটে রয়েছে কলকাতা পুরসভার একটি জমি। সেই ২০ একরের মধ্যে, ৫ একর জায়গায় একটি প্রকল্প চালু করছে KMC। পোশাকি নাম construction & Demolition Materials Recycling Project। অর্থাত্‍, বাড়ি তৈরির সময় যে কংক্রিটের জঞ্জাল বের হয়, তা-ই আবার পুনর্ব্যবহার যোগ্য করে তোলা হবে। হায়দরাবাদের একটি সংস্থাকে দেওয়া হয়েছে দায়িত্ব। যাঁরা কংক্রিটের জঞ্জালকে টুকরো টুকরো করে, ফের তা দিয়ে তৈরি করবে, এক ধরণের বালি, পেভার ব্লক। 

ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্রাশার মেশিন বসে গেছে। কাজও শুরু করে দিয়েছে সেগুলি। এক নির্মাণ ভেঙে আবর্জনা। আবার তা থেকে নির্মাণ সামগ্রী। যন্ত্রের গুণে আবার ব্যবহারযোগ্য হয়ে উঠবে এত্তা জঞ্জাল।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget