এক্সপ্লোর

Metro Rail: নতুন বছরের আগেই সুখবর, জোকা থেকে মেট্রো চালু ডিসেম্বরেই

Joka Metro: বর্ষবরণের আগে কলকাতাবাসীর (Kolkata News) জন্য সুখবর। ইতিমধ্যেই মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন।

অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নতুন বছরের আগে সুখবর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে জোকা-বিবাদীবাগ মেট্রোর, জোকা-তারাতলা অংশ (Joka Metro)। তার ফলে, চাপ বাড়বে ডায়মন্ড হারবার রোডের উপর। আজ উদ্বোধন হল ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দু'টি আউটপোস্টের (Metro Rail)।

নতুন বছরের আগে সুখবর, ডিসেম্বরেই চালু জোকা-বিবাদীবাগ মেট্রোর জোকা-তারাতলা অংশ 

বর্ষবরণের আগে কলকাতাবাসীর (Kolkata News) জন্য সুখবর। ইতিমধ্যেই মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। ইস্ট-ওয়েস্টের একাংশের পর (East West Metro), ডিসেম্বরেই চালু হতে পারে জোকা-বিবাদীবাগ মেট্রোর জোকা-তারাতলা অংশ।

মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়।

মেট্রো সূত্রে দাবি, এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ বাড়বে ডায়মন্ড হারবার রোডের উপর।

আরও পড়ুন: Kolkata: ধুলো-ধোঁয়ার দাপটে কলকাতার বাতাসে বাড়ছে বিষ, বিপদঘণ্টি বাজতেই তৎপর কলকাতা পুরসভা

সেই জন্য শনিবার ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দুটো আউটপোস্টের উদ্বোধন হল। একটি সখেরবাজারে। অন্যটি জোকায়। অনুষ্ঠানে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের শীর্ষ কর্তারা।

কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বলেন, "ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে বহু লোকের যাতায়াত থাকে। মেট্রো চালু হলে লোকের যাতায়াত আরও বাড়বে। তাই এই আউটপোস্ট আরও গুরুত্বপূর্ণ হবে।"

উদ্বোধন হল ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দু'টি আউটপোস্টের

নন-এসি রেক দিয়ে ট্রায়াল হওয়া পর, সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়। মেট্রো সূত্রে দাবি, ক’দিনের মধ্যেই এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হবে।

এ বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্র। মেট্রো সূত্রে খবর, তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল। জোকা-তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস হয়েছিল প্রকল্পের।

এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চলবে। এই রুটে ফিরতে পারে পুরনো কাগজের টিকিট এবং পুরনো গেট। কর্মী সংখ্যার ঘাটতির কথাও ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে, পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget