এক্সপ্লোর

Crime News : শোভাযাত্রা থেকে চকোলেট বোমা, প্রতিবাদ করতেই প্রবল 'মার', মহিলার 'শ্লীলতাহানি, ধর্ষণ-হুমকি'

শোভাযাত্রা থেকে, চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকের কপালে জুটল বেধড়ক মার, হুমকি। শ্লীলতাহানিও করার অভিযোগ উঠল এলাকারই ছেলেদের বিরুদ্ধে। 

সন্দীপ সরকার, কলকাতা : আইন আছে। পুলিশ আছে। কিন্তু, তাতে থোরাই কেয়ার! কালীপুজো এবং তারপরও, বিভিন্ন জায়গায় পিলে চমকানো শব্দে দেদার ফেটেছে বাজি! আর সেই শব্দবাজির সামান্য প্রতিবাদ করাই কাল হল গড়িয়ার দম্পতির। শোভাযাত্রা থেকে, চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকের কপালে জুটল বেধড়ক মার, হুমকি। শ্লীলতাহানিও করার অভিযোগ উঠল এলাকারই ছেলেদের বিরুদ্ধে। 

ভাইফোঁটার রাতে গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনির ঘটনা। কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা থেকে, চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাত তখন সাড়ে ১১টা থেকে ১২ টা। এলাকার ঠাকুর নিরঞ্জন দেখার জন্য পথের দুপাশে দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা। শোভাযাত্রায় অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন মত্ত, অভিযোগ নিগৃহীত দম্পতির। 

বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় শোভাযাত্রা থেকে উড়ে আসে একটি চকোলেট বোমা। প্রতিবাদ করেন মহিলা। অভিযোগ, তখনই উন্মত্তের মতো ছুটে আসে শোভাযাত্রায় অংশ নেওয়া ছেলের দল। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে  দম্পতিকে  রাস্তায় ফেলে মারধর শুরু করে দেয় তারা। দম্পতির  ১৪ বছরের সন্তানের সামনেই গলা চেপে ধরা হয় মায়ের। মহিলার স্বামীকেও এলোপাথাড়ি মারধর করা হয় বলি অভিযোগ। বেধড়ক মারধর ও হুমকির পর প্রাণে বাঁচতে তাঁরা ঢুকে পড়েন ফ্ল্যাটে। কিন্তু তাতেও ছাড় পাননি। প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকলে, সেখানেও ফের হামলা করা হয়। অভিযোগ, কোলাপসিবল গেট ভেঙে সোজা ৩ তলার ঘরে চলে আসে হামলাকারীরা। টেনে সিঁড়িতে নামানোর চেষ্টা করা হয় মহিলাকে। শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পড়ান। 

সেইসময় চলে গেলেও, এরপর, নিচের রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।  সঙ্গে ছোড়া হয় চকোলেট বোমা।  বেশ কিছুক্ষণ এমন হামলার পর চলে যায় হামলাকারীরা। আক্রান্ত দম্পতির দাবি, এইসময়, নেতাজি নগর থানায় ফোন করেও না পাওয়ায় ১০০ নম্বরে ডায়াল করা হয়। অভিযোগ, এমনকী বাঘাযতিন স্টেট জেনারেল হাসপাতালে গেলে, সেখানেও পুলিশের সামনে হুমকি দেয় হামলাকারীরা। ইমার্জেন্সির দরজা আটকে দাঁড়ায় তারা। সঙ্গে ক্রমাগত হুমকি দেওয়া চলতে থাকে। মেডিক্যাল পরীক্ষা না করানোর চাপ দিতে থাকে অভিযুক্তরা। আতঙ্কে কাঁপতে থাকেন তাঁরা। 

ওখানে দাঁড়িয়ে ফের ১০০ নম্বরে ডায়াল করায় বাহিনী সমেত হাজির হয় পুলিশ। তারাই এসকর্ট করে নিয়ে যায় এম আর বাঙুর হাসপাতালে।                

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget