এক্সপ্লোর

Kolkata News: ঝড়, বৃষ্টি ছাড়াই ব্যস্ত হরিশ মুখার্জি রোডে ট্যাক্সির ওপর উপড়ে পড়ল গাছ, কী ক্ষতি হল ?

Tree Uprooted: গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

ঝিলম করঞ্জাই, কলকাতা : ঝড়, বৃষ্টি ছাড়াই ব্যস্ত হরিশ মুখার্জি রোডে ট্যাক্সির ওপর উপড়ে পড়ল গাছ। আহত হন এক সাইকেল আরোহী। রাস্তার পাশে একটি গুমটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। সকাল পৌনে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য হরিশ মুখার্জি রোডে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার সময় ট্যাক্সিতে কেউ না থাকায় রক্ষা মেলে। গাছ উপড়ে গুরুতর আহত হন সাইকেল আরোহী কানাই রায়। পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। তিনি SSKM হাসপাতালে বেসরকারি সংস্থার চুক্তিভিক্তিক কর্মী। দুর্ঘটনার সময় কাজে যাচ্ছিলেন। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঘটনার বিস্তার..

হরিশ মুখার্জি রোডে মুক্তধারা মোড়ের কাছে গাছটি আচমকাই পড়ে যায়। আজ সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বহু বছরের পুরনো সেই গাছ গোড়া থেকে উপড়ে পড়ে। উপড়ে এটি পড়ে ট্যাক্সির ওপরে। সৌভাগ্যবশত ট্যাক্সির ভিতরে সেইসময় কোনও চালক ছিলেন না। গাছটি পড়ে ট্যাক্সির সামনের দিকটি প্রায় দুরমুশ হয়ে যায়। অন্যদিকে, পিছনের অংশের চাকা মাটি থেকে বেশ কিছুটা উপরে উঠে যায়। ঠিক ট্যাক্সির পাশ দিয়েই একজন সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সাইকেলও দুমড়ে মুচড়ে যায়। সাইকেল আরোহীর মারাত্মক চোট লাগে। গাছ ও সাইকেল দুই-ই আটকে পড়ে। তাঁকে এসে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে সেই গাছ কাটা হচ্ছে। গাছ কেটে যাতে হরিশ মুখার্জি রোডে যান চলাচল স্বাভাবিক করা যায় তার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ভবানীপুর ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়দের বক্তব্য, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও একজন আহত হয়েছেন। 

গত মে মাসে দেখা গিয়েছিল, মাত্র দুই মিনিটে ঝড়ে পড়ে যায় ২০০-র বেশি গাছ। যার জেরে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার ঠাকুরচক থেকে পাঁচ কিলোমিটার খাকুড়দা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় বাস থেকে লরি। ঘটনাস্থলে প্রথমে স্থানীয়রা গাছ সরানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। তাঁরাও গাছ সরানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে গাছ কাটার মেশিন ও জেসিবি মেশিন কাজে লাগানো হয়। গাছগুলি সরিয়ে রাজ্য সড়কে যান চলাচলের স্বাভাবিক করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা
TMC News : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা
সঙ্গী যুবকের সঙ্গে ২ দিন ধরে হোটেলেই ছিলেন, মধ্যমগ্রামে লিভ-ইন পার্টনারের দেহ ঘিরে চাঞ্চল্য!
সঙ্গী যুবকের সঙ্গে ২ দিন ধরে হোটেলেই ছিলেন, মধ্যমগ্রামে লিভ-ইন পার্টনারের দেহ ঘিরে চাঞ্চল্য!
NEET CJP Protest At Delhi : NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, রাহুল- প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, রাহুল- প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
Heavy Rain In Raiganj : আগুন নেভাতে নয় ; জমা জল বের করতে এবার মাঠে দমকল
আগুন নেভাতে নয় ; জমা জল বের করতে এবার মাঠে দমকল

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget