এক্সপ্লোর

CM Mamata Banerjee:'বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তার থেকেও ভালো করেছি', দাবি মুখ্যমন্ত্রীর

Kolkata Has Turned Better Than London: 'বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তার থেকেও ভালো করেছি', রেড রোডের ধর্না থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: 'বলেছিলাম কলকাতাকে (kolkata) লন্ডন (london) করব, তার থেকেও ভালো করেছি', রেড রোডের (Red Road Protest) ধর্না থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  (CM Mamata Banerjee) । 'লন্ডনে একটা হাইড পার্ক ও কয়েকটি চিপসের দোকান  রয়েছে। আমি নিজে হেঁটে দেখে এসেছি। আর আমাদের ইকো ট্যুরিজম পার্কটি গিয়ে দেখে আসুন', স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর।

আর কী বললেন?
বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের প্রসঙ্গে বলতে গিয়ে বাম ও কংগ্রেস আমলের তুলনা টেনে আনেন মমতা। ছাড়েননি কেন্দ্রের বিজেপি সরকারকেও। তাঁর কথায়, 'ওঁরা তো বিমান কেনা ও পার্লামেন্টের নামে বাড়ির ভিতর পর্যন্ত সুড়ঙ্গ বানায়।' এর পরই একশো দিনের কাজের টাকা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, 'মহম্মদ বিন তুঘলকের কথা মনে আছে? কখনও রাজধানী কলকাতা, কখনও দিল্লি। ওঁর মনে হল, করলেন। এই বিজেপি সরকারও তাই।' এতেই শেষ নয়। প্রত্যক্ষ ভাবে নাম না দিয়েও ফের অশান্তি বাধানোর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'আমি স্পষ্ট বলেছিলাম, একদিকে যেমন অন্নপূর্ণা পুজো চলছে তেমনই অন্য দিকে রোজা চলছে। তাঁদের পরিবার রমজান করে, উপবাস করে।...বার বার বারণ করেছিলাম।' চলে যান নিজের দিল্লি ও বিদেশে নিজের অভিজ্ঞতার কথাতেও। মমতার মতে, বার বার নানা ভাবে তাঁকে অপদস্থ করার চেষ্টা চলেছে। এর পরই প্রশ্ন, 'কই এসব করলে দোষ হয় না? কিন্তু কেউ যদি বিদেশে গিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না, তা হলেই দোষ হয়ে যায়?'

আক্রমণ কেন্দ্রের...
শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে দফায় দফায় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, 'রাজ্যের প্রাপ্য টাকা জিএসটি-র মাধ্যমে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছি। আমাদের সাংসদরা গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।' তাঁর অভিযোগ, 'বিজেপিশাসিত রাজ্য ছাড়া অন্যত্র অনেক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। সব থেকে বেশি প্রকল্প বন্ধ হয়েছে এই রাজ্যে।' মুখ্যমন্ত্রীর দাবি, এই রাজ্যে অন্তত ৬৩টি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। তাঁর দাবি, 'বাংলা ১০০ দিনের কাজে পাঁচ বার প্রথম হওয়ার পরেও সব টাকা বন্ধ। মানুষকে কাজ করিয়ে নিয়েও তাঁদের ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়নি।' আসে গ্রাম সড়ক যোজনার কথাও। মুখ্যমন্ত্রী বলেন, 'গ্রামের সড়ক যোজনায় চারবার প্রথম হওয়ারও পর টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি।' কেন্দ্রীয় দল আসা নিয়েও এদিন সুড় চড়ান তৃণমূলনেত্রী। তাঁর মতে, দেড় বছরে ১৬০টি কেন্দ্রীয় দল এলেও কাজের কাজ কিছুই হয়নি। এর পরই আদানি-প্রশ্নে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান তিনি। শুধু নির্বাচনের সময় এসে 'বড় বড় কথা' বলার অভিযোগও আনেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:'আদানির জন্য এলআইসি বেচে দিলেন', ফের কেন্দ্রকে আক্রমণ তৃণমূলনেত্রীর

 

          

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget