এক্সপ্লোর

CM Mamata Banerjee: 'আদানির জন্য এলআইসি বেচে দিলেন', ফের কেন্দ্রকে আক্রমণ তৃণমূলনেত্রীর

Adani Connection From Connection:'একটি রাজনৈতিক দল কী ভাবে ওভার ড্রাফট পায়? আদানির জন্য এলআইসি বেচে দিলেন?', ধর্নামঞ্চ থেকে ফের কেন্দ্রকে আক্রমণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: 'একটি রাজনৈতিক দল কী ভাবে ওভার ড্রাফট পায়? আদানির জন্য এলআইসি বেচে দিলেন?', ধর্নামঞ্চ (protest site) থেকে ফের কেন্দ্রকে আক্রমণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  (tmc supremo mamata banerjee)।  সঙ্গে দাবি, '৫২ কোটি টাকার বিজেপির (BJP) ওভার ড্রাফট বাংলায়। একটি রাজনৈতিক দল কী ভাবে ওভার ড্রাফট পায়?' 

আক্রমণ কেন্দ্রের...
এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ান মমতা। বলেন, 'রাজ্যের প্রাপ্য টাকা জিএসটি-র মাধ্যমে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছি। আমাদের সাংসদরা গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।' তাঁর অভিযোগ, 'বিজেপিশাসিত রাজ্য ছাড়া অন্যত্র অনেক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। সব থেকে বেশি প্রকল্প বন্ধ হয়েছে এই রাজ্যে।' মুখ্যমন্ত্রীর দাবি, এই রাজ্যে অন্তত ৬৩টি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। তাঁর দাবি, 'বাংলা ১০০ দিনের কাজে পাঁচ বার প্রথম হওয়ার পরেও সব টাকা বন্ধ। মানুষকে কাজ করিয়ে নিয়েও তাঁদের ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়নি।' আসে গ্রাম সড়ক যোজনার কথাও। মুখ্যমন্ত্রী বলেন, 'গ্রামের সড়ক যোজনায় চারবার প্রথম হওয়ারও পর টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি।' কেন্দ্রীয় দল আসা নিয়েও এদিন সুড় চড়ান তৃণমূলনেত্রী। তাঁর মতে, দেড় বছরে ১৬০টি কেন্দ্রীয় দল এলেও কাজের কাজ কিছুই হয়নি। এর পরই আদানি-প্রশ্নে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান তিনি। শুধু নির্বাচনের সময় এসে 'বড় বড় কথা' বলার অভিযোগও আনেন  মুখ্যমন্ত্রী। 

ডিএ প্রসঙ্গে আক্রমণ...
ডিএ-র দাবিতে যাঁরা আন্দোলন করছেন তাঁদেরও চড়া সুরে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'সব চাকরি চিরকুটে হয়েছে। সব ফাইল খুঁজে বার করতে বলেছি। যাঁরা আন্দোলনে বসেছেন, তাঁদের বেশিরভাগের চিরকুটে চাকরি হয়েছে।' মুখ্যমন্ত্রীর কথায়, 'বেতন নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই। জনগণের টাকা নিয়ে পেনডাউন হচ্ছে', রেড রোডের ধর্না মঞ্চ থেকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। প্রসঙ্গত, একদিকে যখন বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ,  তখন উল্টোদিকে ফের একবার চড়তে চলেছে ফারাক। কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে চলেছেন আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা। গত শুক্রবার সন্ধেয় কেন্দ্রীয় ক্যাবিনেটের পক্ষ থেকে যে বিষয়ে ছাড়পত্র মিলেছে। জানা যাচ্ছে, আরও ৪ শতাংশ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে চলেছেন ৪২ শতাংশ ডিএ। যা কার্যকর হতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে হিসেব করে। প্রসঙ্গত, নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন ১৮ হাজার থেকে একলাফে বেড়ে হতে চলেছে ২৬ হাজার টাকা।

আরও পড়ুন:'কে নেতা হবে আগ্রহ নেই', 'দেশ বাঁচানোর লড়াইয়ে' বিরোধী-ঐক্যের আহ্বান মমতার

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget