এক্সপ্লোর

Kolkata News : খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা ! দুই মহিলার ট্রলিব্যাগে মুণ্ডহীন দেহ ! গঙ্গায় ফেলার ছক?

Kolkata Headless Body Recovered : টেনে আনছিলেন দুই মহিলা। উত্তর কলকাতায় সাত সকালে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : খাস কলকাতায়  হাড়হিম করা ঘটনা। এবার উদ্ধার হল ট্রলিব্যাগ বন্দি মুণ্ডহীন দেহ। তাও আবার তা টেনে আনছিলেন দুই মহিলা। উত্তর কলকাতায় সাত সকালে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে।

মঙ্গলবার সকালে আহিরীটোলার কাছে,  কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর যায় উত্তর বন্দর থানায়। ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুণ্ডহীন দেহ। আহিরীটোলার কাছে গঙ্গার কুমোরটুলি ঘাট থেকে দুই মহিলাকে আটক করে উত্তর বন্দর থানার পুলিশ।  তাঁদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা। 

স্থানীয়দের দাবি,  টুকরো টুকরো করে  দেহ ট্রলিব্যাগে পুরে লোপাটের চেষ্টা করছিলেন মহিলারা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে অ্যাপ ক্যাবে চড়ে আসেন  মাস্ক পরা দুই মহিলা। তাঁদের ভারী ব্যাগ টেনে ঘাটের ধারে নিয়ে আসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মহিলারা ভারী ট্রলিব্যাগটি বয়ে আনতেও পারছিলেন না, ব্যাগটি এতটাই ভারী! সন্দেহ হতেই  মহিলাদের ঘিরে ধরেন স্থানীয়রা। দাবি, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল এলাকায়।  তাঁরা বলেন, ট্রলিব্যাগে পোষ্য কুুকুরের মৃতদেহ রয়েছে। এরপর উত্তর বন্দর থানার পুলিশ এসে ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুণ্ডহীন দেহাংশ। স্থানীয়দের দাবি, দেহটি এক মহিলার। ইতিমধ্যেই পচন ধরেছে দেহতে।  

স্থানীয়দেব দাবি, দুই মহিলার কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, হাসনাবাদ লাইনের কাজিপাড়া থেকে তাঁরা ট্রেনে করে এসেছেন। মনে করা হচ্ছে, ট্রেনে করে এসে ট্যাক্সি করে কলকাতার অন্যত্রও যান তাঁরা। সেখানেও দেহ ফেলার চেষ্টা করেন। কিন্তু পারেননি বলেই আহিরিটোলা ঘাটে এসে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেন মহিলারা। তখনই স্থানীয় এক মহিলা দেখতে পেয়ে ছুটে যান। তারপর তিনিই স্থানীয়দের জড়ো করেন। তখনই দুই মহিলা দাবি করেন, ট্রলি ব্যাগে রয়েছে পোষা কুকুরের মৃতদেহ। তাতে সন্দেহ আরও বাড়ে। কারণ, সারমেয়র দেহ তো এত ভারী হয় না !  তাঁদের ব্যাগ খুলতে বলায় তারা রাজি হননি। তারপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুললে, দেখা যায় সেখানে আছে এক মানুষের রক্তাক্ত দেহ। অনুমান, এই মৃতদেহটি কয়েকদিনের পুরনো।  এখনও পর্যন্ত মুখ খোলেননি দুই মহিলা।  ঘটনা ঘিরে বাড়ছে রহস্য। 

এর আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক দুষ্কৃতীর মুণ্ডহীন দেহ উদ্ধার হয়।      

আরও পড়ুন : সাতসকালে দুলে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, ভূমিকম্প বঙ্গোপসাগরের গভীরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget