এক্সপ্লোর

Call Center Fraud: কল সেন্টারের আড়ালে হানি ট্র্যাপ! আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ১

Kolkata Honey Trap: কেউ ফাঁদে পা দিলে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী,কলকাতা: শহরে ফের হানি ট্র্যাপের পর্দা ফাঁস। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা টেলি কল সেন্টার খুলে ফাঁদ পেতে বসেছিল। কেউ ফাঁদে পা দিলে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সামনে কল সেন্টার! পিছনে হানি ট্র্যাপ। কলকাতায় ফের হানি ট্র্যাপের পর্দা ফাঁস। 

ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,  ধৃত শুভ দাস নামে এক ব্যক্তি বেশ কয়েকজন মহিলাকে নিয়ে একটি কল সেন্টার তৈরি করে। সেই কল সেন্টারের আড়ালে চলত মধুচক্র। কেউ ফাঁদে পা দিলেই আপত্তিকর অবস্থায় তাঁর ছবি তুলে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। 

এভাবেই এক ব্যক্তির কাছ থেকে প্রথমে ৫০ হাজার টাকা ও পরে পরিচয় প্রকাশ্যে আনার হুমকি দিয়ে ৮ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এরপরই তিনি অভিযোগ জানান হেয়ার স্ট্রিট থানায়। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে ওই কল সেন্টারে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শুভ দাসকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে বেশকিছু মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 

শিশুপাচার চক্রের হদিশ : সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শিশুপাচার চক্রের হদিশ মেলে। কলকাতা (kolkata), হুগলি (hooghly), হাওড়া (Howrah) ও দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)- ৪ জেলার যোগসূত্র। বড়সড় শিশু পাচারচক্রের পর্দাফাঁস (Child Trafficking racket busted) করার পর সেই সব সূত্র ধরেই এগোতে চাইছে পুলিশ (Police)। কলকাতার পাচারকারীদের সঙ্গে বালুরঘাটের (Balurghat) কী যোগসূত্রে, সেটাই ভাবাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশকে।

ঠিক কী হয়েছে? ৪ লক্ষ টাকায় ১ মাসের শিশুকে বিক্রির অভিযোগ। ১০ এপ্রিল শিশু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বালুরঘাট থেকে গ্রেফতার করা হয় ২ জনকে। ১৩ ও ১৪ এপ্রিল হুগলি, হাওড়া ও কলকাতা থেকে গ্রেফতার করা হয় আরও ৬ জন। গোটা ঘটনা সামনে আসার পর আলোড়ন পড়ে গেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। তাত্‍পর্যপূর্ণ হল,  ধৃতরা কেউই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা নয়। ধৃতদের মধ্যে ৫ জন কলকাতার বাসিন্দা, একজন হুগলির, ২ জন হাওড়ার। 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget