এক্সপ্লোর

Student Missing : দিনভর তল্লাশিতেও মিলল না খোঁজ, ওড়িশায় এক্সকারশনে গিয়ে নিখোঁজ কলকাতার আশুতোষ কলেজের পড়ুয়া

Asutosh College Student : পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছলেও কলেজ কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করেনি।

মোহন দাস ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : এখনও খোঁজ মিলল না ওড়িশায় (Odisha) এক্সকারশনে গিয়ে নিখোঁজ আশুতোষ কলেজের (Asutosh College Student) পড়ুয়ার। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। কলেজ কর্তৃপক্ষ কেন দুর্ঘটনার খবর আগে জানাল না, সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রের পরিবার। অধ্যাপকদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

ওড়িশায় এক্সকারশনে গিয়ে নিখোঁজ কলকাতার আশুতোষ কলেজের পড়ুয়া। দিনভর তল্লাশিতেও মিলল না খোঁজ। নিখোঁজ তারাশঙ্কর সরকার হুগলির আরামবাগের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার আশুতোষ কলেজের ৩৮ জন পড়ুয়াকে নিয়ে ঝাড়খণ্ডের (Jharkhand) কিরিবুরু লোহা খনিতে গিয়েছিলেন ৫ অধ্যাপক।

বেড়াতে যাওয়ার জন্য সোমবার রাতে যাদবপুরে এক বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিলেন তারাশঙ্কর। ট্যুর শেষের পর বৃহস্পতিবার কলকাতায় ফেরার ট্রেন ছিল। স্টেশনে ফেরার পথে কেওনঝড়ের কুন্ডুলি ড্যামে গাড়ি দাঁড়ায়। পরিবারের দাবি, পড়ুয়ার বন্ধুরা জানিয়েছেন, সেলফি তুলতে গিয়ে জলে পড়ে যান দুই ছাত্র। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও, সাঁতার না জানায় তলিয়ে যান তারাশঙ্কর।

পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছলেও কলেজ কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করেনি। ছাত্রের মা কান্নায় ভেসে যেতে যেতে কোনওক্রমে নিজেকে সামলে বলেন, আমার ছেলেকে কেন এখনও খুঁজে পেল না। যদিও আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি বলেছেন, 'অধ্যাপকদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে'। পড়ুয়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে NDRF টিম।                                                                                                                                                                    

আরও পড়ুন- 'দেহত্যাগ করা পর্যন্ত পদত্যাগ করবে না' তৃণমূলনেত্রীর তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ বিদ্রোহী কুণালের

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget