এক্সপ্লোর

Kunal Ghosh : 'দেহত্যাগ করা পর্যন্ত পদত্যাগ করবে না' তৃণমূলনেত্রীর তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ বিদ্রোহী কুণালের

TMC : কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, এরকম চললে সিপিএমের মতো অবস্থা হবে দলের। যার পরই প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি নব্য-আদি দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে তৃণমূল কংগ্রেসে ?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : গতকাল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝিয়ে দেন, দলে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, বয়সের ঊর্ধ্বসীমা তিনি চান না। এর পর চব্বিশ ঘণ্টাও কাটল না। নেত্রীর তত্ত্বকে চ্য়ালেঞ্জ করে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, এরকম চললে সিপিএমের মতো অবস্থা হবে দলের। যার পরই প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি নব্য-আদি দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে তৃণমূল কংগ্রেসে ?

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্য়ে বারবার উঠে আসে পুরনোদের কথ। এমনকী বছরখানেক আগে, তৃণমূলে ভোটে দাঁড়ানোর বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার যে জল্পনা তৈরি হয়েছিল, সৌগত রায়ের নাম করে, তা-ও সরাসরি উড়িয়ে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলনেত্রী বলেন, 'সৌগতদা মাঝে মাঝে বলেন, আমার তো বয়স হয়ে গেল! আরে কীসের বয়স! মানুষের মনের কি কোনও বয়স আছে? যাঁরা নতুন এসেছেন, পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন।'

যে প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেছেন, 'মমতাদি যেটা বলেছেন ঠিক কথা বলেছেন, আচ্ছা একজন যদি দেহত্যাগ পর্যন্ত পদ ধরে থাকেন, সেই এলাকার তাঁর পরে যাঁরা, তা তাঁরা সেখানে কী করবে ? তাঁরা তো হতাশাগ্রস্ত হয়ে পড়বে। সিনিয়ররা বলুন যে, আমরা অনেকদিন পদে আছি, MLA আছি, MP আছি, মন্ত্রী আছি এবার আমরা একটু সংগঠনে যাই। তা বলুন না। সেক্ষেত্রে বয়েসটা, সত্যি অভিজ্ঞতাটা কাজে লাগবে।'  যারপর ঝাঁঝালো আক্রমণের সুরে জোড়েন, 'পার্টিটা যেন সিপিএমে পরিণত না হয়, যে যতক্ষণ না কেউ দেহত্যাগ করবে, ততক্ষণ পদত্যাগ করবে না। বয়স মানে রাজনীতি করুন, কিন্তু রাজনীতি মানেই MLA, MP, মন্ত্রী হতে হবে, নইলে আমি রাজনীতি করব না, এটা কোন দেশি ভাষা হচ্ছে?'

এর আগে একটি সাক্ষাৎকারে খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, আমি মনে করি অনেক কিছু হওয়া উচিত। সময়সীমা থাকা উচিত রাজনীতির ক্ষেত্রে। ৬৫ বছর হোক, ৬০ বছর হোক, ৭০ বছর হোক। এর ওপর রাজনীতি করা উচিত নয়, আমি মনে করি। লোকে রিটায়ার করে ৬০ বছরে, আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসে থাকে, কিংবা প্রাইভেট সেক্টরে থাকে, আপনি ৬০ বছর অবধি কাজ করবেন। আমি শুধু বেঙ্গলের জন্য় নয়, সবার জন্য় বলছি। আপনি ৬৫ করুন, ৭০ করুন, ৭৫ করুন, কিন্তু আমাদের দেশে কী হয়, কেউ যদি এমপি, যতক্ষণ না তিনি অসুস্থ হচ্ছেন, বা তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে বিছানায় শুয়ে পড়ছেন, ততক্ষণ তিনি এমপি, তিনি এমএল। এর সমাধান হওয়া উচিত। এবার যে সুর শোনা গেল কুণাল ঘোষের গলাতেও, যারপরই সামনে উঠে এসেছে তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বের ইঙ্গিত।

আরও পড়ুন- 'শুভেন্দু অধিকারী...মমতাদির প্রোডাক্ট', এ কী বললেন কুণাল?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget