এক্সপ্লোর

Kolkata: ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে হাসপাতালের কারবার! রোগীর পা বাদ যেতেই পর্দাফাঁস

Kolkata Hospital: হায়দরাবাদের একটি হাসপাতালের নাম ব্যবহার করে রমরমা কারবার! অভিযুক্ত শরৎ বসু রোডের পালস ডায়াগনস্টিক সেন্টার।

কলকাতা: ডায়াগনস্টিক সেন্টারের নমুনা সংগ্রহের আড়ালে হাসপাতালের কারবার। নমুনা সংগ্রহের লাইসেন্সের আড়ালে হাসপাতাল, চলছিল অস্ত্রোপচারও। অস্ত্রোপচারের পরে রোগীর পা বাদ, স্বাস্থ্য কমিশনে নালিশের পরেই পর্দাফাঁস।

হায়দরাবাদের একটি হাসপাতালের নাম ব্যবহার করে রমরমা কারবার! অভিযুক্ত শরৎ বসু রোডের পালস ডায়াগনস্টিক সেন্টার। ভুয়ো হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। এখনও এ ব্যাপারে মেলেনি অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারের প্রতিক্রিয়া। 

এদিকে, ইতিমধ্যেই সরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলে রাশ টানতে উদ্যোগী রাজ্য সরকার। হাসপাতালে ভর্তি হওয়ার ৬ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে বা হাসপাতাল থেকে রোগীকে ছাড়িয়ে নিয়ে গেলে, যা বিল হবে, তার এক চতুর্থাংশ চার্জ করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। নবান্নের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে এমনই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলে রাশ টানতে উদ্যোগী রাজ্য সরকার। পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে নবান্নের নির্দেশে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটিও। সেই কমিটির প্রথম বৈঠকে নেওয়া হল এমনই সিদ্ধান্ত। স্বাস্থ্যভবনে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার ৬ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে বা হাসপাতাল থেকে রোগীকে ছাড়িয়ে নিয়ে গেলে, যা বিল হবে, তার এক চতুর্থাংশ চার্জ করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। 

  • হাসপাতালে রোগী ভর্তি থাকলে, রোগীকে দেখতে চিকিৎসক দিনে একবার ভিজিটিং চার্জ নিতে পারেন। 
  • তার বেশি তিনি এসে রোগীকে দেখলেও, তার জন্য চার্জ নিতে পারবেন না। 
  • হাসপাতালের বেডের খরচ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ ডিসপ্লে করতে হবে। 
  • প্রত্যেক বছর হাসপাতালের কত টাকা খরচ হচ্ছে, সেটা স্বাস্থ্য দফতরের এই বিশেষ কমিটির কাছ থেকে মঞ্জুর করাতে হবে। 

রাজ্যে প্রায় ৪ হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। এর মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে ৮০টি বড় বেসরকারি হাসপাতাল। এদিনের বৈঠকে কমিটির তরফে জানানো হয়, স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে একাধিকবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে নির্দেশ দেওয়া হলেও তারা সেটি কার্যকর করার মত কোনও পদক্ষেপ এখনও নেননি। 

আগামী ৩০ দিনের মধ্য়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেরগুলিকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।  অ্যাসোসিয়েশন অফ হসপিটালস্ অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট রূপক বড়ুয়া জানিয়েছেন, স্বাস্থ্য কমিশন এনিয়ে আগেও পরামর্শ দিয়েছে। এরমধ্যে কিছু সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী ধাপে, অ্য়াসোসিয়েশনের তরফে বক্তব্য জানানোর জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget