এক্সপ্লোর

Kolkata ISIS News : খুনের চেষ্টা ও তালিবানি স্লোগান তোলা, ভয়ঙ্কর সব অভিযোগ সম্প্রতি ধৃত রকিব কুরেশির বিরুদ্ধে

ISIS : বড়সড় নাশকতা করার পথেই চলছিল সন্দেহভাজন জঙ্গিরা, তদন্ত বলছে এমনটাই। ধৃত ৩ সন্দেহভাজন IS জঙ্গিকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

কলকাতা : দিল্লি বা বিহারে বসে নাশকতার ব্লু প্রিন্ট তৈরির ছক ছিল আব্দুল রকিব কুরেশি ও মহম্মদ সাদ্দামের । এসটিএফের হাতে ধৃত ৩ সন্দেহভাজন IS জঙ্গিকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, আরও মারাত্মক সব অভিযোগ রয়েছে এসটিএফ এক হাত ধৃতদের বিরুদ্ধে।

কোথায় নাশকতা চালানোর পরিকল্পনা

গোয়েন্দাদের দাবি,  চলতি মাসেই বিহার বা দিল্লিতে দেখা করার পরিকল্পনা ছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি আবদুল রকিব কুরেশি। সেখানে বসেই সংগঠন বাড়ানো এবং কোথায় নাশকতা চালানো হবে, তা স্থির করা হবে বলে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বড়সড় নাশকতা করার পথেই চলছিল সন্দেহভাজন জঙ্গিরা, তদন্ত বলছে এমনটাই। 

SIMI-র প্রাক্তন সদস্য কুরেশি

এমনিতেও STF দাবি করেছেন, ধৃতদের বিরুদ্ধে উঠে আসছে সব চাঞ্চল্যকর তথ্য। যেমন , এর আগে দুবার গ্রেফতার হয় সন্দেহভাজন জঙ্গি আব্দুল রকিব কুরেশি। ২০০৯ সালে খুনের চেষ্টা ও ২০১৪ সালে আদালত চত্বরে তালিবানের হয়ে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে নিষিদ্ধ সংগঠন SIMI-র প্রাক্তন সদস্য কুরেশির বিরুদ্ধে। ২০১৯ সালে কুরেশি জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর, সোশাল মিডিয়ায় সক্রিয় হয় সে। সোশাল মিডিয়ার মাধ্যমে সন্দেহভাজন IS জঙ্গি সাদ্দামের সঙ্গে পরিচয় হয়।

আর কী কী পরিকল্পনা পরিকল্পনা ছিল কুরেশি-সাদ্দামের?

চলতি মাসেই বিহার বা দিল্লিতে দেখা করার পরিকল্পনা ছিল কুরেশি এবং সাদ্দামের। সন্দেহ এড়াতে বাংলা ও মধ্যপ্রদেশের বাইরে কোনও তৃতীয় স্থানে দু’জনে দেখা করার কথা ছিল। সেই বৈঠকেই কোথায় নাশকতা চালানো হবে তার ছক কষার প্ল্যান ছিল তাদের। 

IS-এর হয়ে ধৃতদের হ্যান্ডলার কে ছিল? টাকার জোগান কোথা থেকে আসত?  জঙ্গিদের জাল আর কোথায় কোথায় ছড়িয়েছে? গোয়েন্দারা জানার চেষ্টা করছেন এই প্রশ্নগুলির উত্তর। 

প্রজাতন্ত্র দিবসের আগে শুক্রবার, কার্যত এভাবেই তাড়া করে, দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই সন্দেহভাজন ISIS জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। যার মধ্য়ে একজন আবার এম টেকের ছাত্র! ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক এবং সইদ আহমেদ। হাওড়ার টিকিয়াপাড়ায় ফ্ল্যাট রয়েছে সাদ্দামের। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম টেকের ছাত্র। পরিবারের, দাবি সাদ্দাম এয়ারফোর্স, রেল এবং এমবিএ-র প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সইদ আহমেদের বাড়ি হাওড়ার শিবপুরে। পুলিশের দাবি, ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র, অনেকগুলি ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ডিস্ক উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে, দেশ বিরোধী কাজ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্ত্র সংগ্রহের ধারায় মামলা রুজু করে পুলিশ। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসা তথ্যের ভিত্তিতে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় কুরেশিকে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget