এক্সপ্লোর

Kolkata Jagannath Temple: মহাসমারোহে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, কলকাতায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন

Kolkata News: কলকাতায় নতুন জগন্নাথ মন্দির। ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে উদ্বোধন হল এই মন্দিরের। রবিবার থেকে শুরু হয়েছিল যজ্ঞ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: এবার খাস কলকাতায় মিলবে জগন্নাথদেবের দেখা (Kolkata Jagannath Temple)। সোমবার মহাসমারোহে হল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। উদ্বোধন উপলক্ষে মৃত্যুঞ্জয় যজ্ঞ আয়োজন করা হয় সোমবার।       

জগন্নাাথ মন্দিরের উদ্বোধন: কলকাতায় নতুন জগন্নাথ মন্দির। ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে উদ্বোধন হল এই মন্দিরের। রবিবার থেকে শুরু হয়েছিল যজ্ঞ। ভোররাতে জগন্নাথদেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সোমবার উদ্বোধন উপলক্ষে মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়। পুরী থেকে এসেছেন সেবায়েতরা। ভিডিও কনফারেন্সে গোটা প্রক্রিয়া দেখভাল করেন রাজেশ দ্বৈতাপতি। 

রাজস্থানের জয়সলমের থেকে বেলেপাথর এনে মন্দির তৈরি করা হয়েছে। ১০ কাঠা জায়গায় ৫৫ ফুট উঁচু মন্দিরের মাথায় লাগানো হয়েছে ধ্বজা। বাইরে অরুণ স্তম্ভ। ভিতরে গরুড় স্তম্ভ। রয়েছে নবগ্রহের মূর্তি। পুরী থেকে আনা নিমকাঠে তৈরি জগন্নাথ এখানে একা, তাই তিনি নীলমাধব। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, শতাব্দী রায়, মালা রায় থেকে শুরু করে অরিন্দম শীল, সোহিনী সরকারের মতো রুপোলি পর্দার ব্যক্তিত্বরা। জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড় পরিবেশন করা হয়। 

গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়। দিঘা রেল স্টেশনের একেবারে কাছে মাথা তুলেছে জগন্নাথ মন্দির। ২০ একর জায়গার ওপর, মন্দির নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। পুরীর মন্দিরের মতোই, দিঘার জগন্নাথ মন্দিরেও ৪টি দুয়ার। মন্দিরের মূল ফটক দিয়ে ঢোকার পর, প্রথমেই পড়বে দীপস্তম্ভ। তারপর অরুণ স্তম্ভ। অরুণ দুয়ার পার করে, একটু এগোলেই, সামনে পড়বে সিংহ দুয়ার। সিংহ দুয়ারের ঠিক উল্টোদিকে ব্য়াঘ্র-দুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে, বাঁ হাতে পড়বে হস্তি দুয়ার। আর ডানদিকে, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই, এখানেও মূল মন্দিরের ৪টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ এবং তারপর ভোগমণ্ডপ। মন্দির উদ্বোধন উপলক্ষে আলো দিয়ে সাজানো দিঘা। ভেতরে ও বাইরে বসার জন্য তৈরি হয়েছে পার্ক। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই, এখানেও প্রতিদিন ধ্বজা উত্তোলন হয়। উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন মন্দিরের ছবি ও প্রসাদ বিলি করা হবে রাজ্যের সব জেলার বাড়িতে বাড়িতে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget