এক্সপ্লোর

Upper Primary Saraswati Puja: ত্রিপল টাঙিয়ে পুজোর আয়োজন, পথেই বাণী বন্দনা চাকরিপ্রার্থীদের

Job Seekers Agitation: স্কুলে ব্য়স্ততা, প্রসাদ বিতরণ পড়ুয়াদের মাঝে কাটানোর কথা ছিল তাঁদের। সেই জায়গায় এই ভাবে বাণী-বন্দনা করতে হচ্ছে খোলা রাস্তায়, ত্রিপল পেতে। 

সৌভিক মজুমদার, কলকাতা: পথে ত্রিপল টাঙিয়ে সরস্বতী বন্দনা। পথেই প্রসাদ বিলি। ধর্মতলায়, আন্দোলন মঞ্চে এভাবেই বাগদেবীর আরাধনা করলেন, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁদের আন্দোলন পড়েছে ৭৭৪ তম দিনে।

স্কুলে ব্য়স্ততা, প্রসাদ বিতরণ পড়ুয়াদের মাঝে কাটানোর কথা ছিল তাঁদের। সেই জায়গায় এই ভাবে বাণী-বন্দনা করতে হচ্ছে খোলা রাস্তায়, ত্রিপল পেতে। ধর্মতলায়, আন্দোলন মঞ্চে এভাবেই বাগদেবীর আরাধনার আয়োজন করেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে, মাতঙ্গিনী মূর্তি নীচে আন্দোলন করছেন, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১৪ হাজার ৫২টি শূন্য়পদ পূরণ করতে হবে। ইতিমধ্য়েই ৩ টি কাউন্সেলিংয়ে পূরণ হয়েছে ১২ হাজার ৬৮ শূন্য়পদ। বাকি ১ হাজার ৮৯৮ শূন্য়পদেও অবিলম্বে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁদের আন্দোলন পড়েছে ৭৭৪ তম দিনে। 

এদিকে বাগদেবীর আরাধনায় এবার বেনজির ছবি দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। নদিয়ার চাপড়ার একটি গ্রামেও সরস্বতী পুজো করতে হল পুলিশের উপস্থিতিতে। প্রতিমা ভাঙা নিয়ে তৈরি হল বিতর্ক। কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের চড়ুইটিবি গ্রামের বাসিন্দাদের দাবি, রবিবার রাতে তাঁরা সরস্বতী প্রতিমা এনেছিলেন। সোমবার সকালে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় রয়েছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাপড়া থানায়। পুলিশ গ্রামে এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। পুলিশের উদ্য়োগে কাছেই একটি মাঠে পুজোর ব্য়বস্থা করা হয়। পুলিশের উপস্থিতিতেই সেখানে পুজো করেন স্থানীয়রা। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে--- নদিয়ার চাপড়ায় একটি সরস্বতী প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। নতুন প্রতিমা এনে, শান্তিতে পুজো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত। পুলিশের তরফে এও জানানো হয়েছে--- যারা এনিয়ে গুজব ছড়ানোর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। 

পাশাপাশি নদিয়ার হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়েছে পুলিশ পাহারায়। সকালে স্কুলে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলছিল, বাইরে মোতায়েন ছিল লাঠিধারী পুলিশ। নামানো হয় র‍্যাফ। স্কুলে যান হরিণঘাটার BDO মহর্ষিতা বিশ্বাস। সংখ্যালঘু প্রধান গ্রামে মা-বোনেদের ঘেরাটোপে নির্বিঘ্নেই শেষ হল পুজো।  হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যিনি হুমকি দেন, তিনি তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। যদিও এর আগে অভিযুক্তর দলীয়-যোগ অস্বীকার করে তৃণমূলের জেলা নেতৃত্ব। 

আরও পড়ুন: Murshidabad News: শিক্ষাঙ্গনে শাসক নেতার তাণ্ডব, পা ভাঙল প্রধান শিক্ষকের

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget