এক্সপ্লোর

Kolkata Kasba Student Molestation: 'শাসকদলের ঘনিষ্ঠ, নেতাদের সঙ্গে ওঠাবসা',কসবার ছাত্রীর 'গণধর্ষণে' মূল অভিযুক্ত, কে এই মনোজিৎ?

Kasba Student Case: জানা গিয়েছে, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজেরই প্রাক্তনী।আলিপুর আদালতেই প্র্যাকটিস করে সে।

 

কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : দক্ষিণ কলকাতায় কলেজের মধ্যেই ঘটে গিয়েছে ন্যক্কারজনক ঘটনা। কলেজের ছাত্রীকেই গণধর্ষণের অভিযোগ উঠল ক্যাম্পাসের মধ্যে।  অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে  গতকাল রাতেই গ্রেফতার হয় ৩ জনকে। জানা গিয়েছে, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজেরই প্রাক্তনী। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে ওই কলেজেরই পড়ুয়া আরও ২ জন। 

জানা গিয়েছে, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী । গত ২৫ জুন কলেজের একটি অনুষ্ঠানে ক্যাম্পাসে গিয়েছিলেন মনোজিৎ । জানা গিয়েছে, মনোজিৎ আলিপুর আদালতেই প্র্যাকটিস করে। সোশ্যাল মিডিয়ায় মনোজিৎ দাবি করেছেন, তিনি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করতেন।  তিনি ওই কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন বলেও দাবি করেছেন মনোজিৎ ।  তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শাসক দলের নানা কর্মসূচিতে তার ছবি রয়েছে। দক্ষিণ কলকাতার শাসক দলের নেতাদের সঙ্গেও তার ছবি রয়েছে। ২ দিন আগেও তিনি দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি পদে সার্থক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে তাঁকে উত্তরীয় পরিয়ে আসে এই মনোজিৎ। যদিও তৃণমূল ছাত্র পরিষদ তার সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে এখন। ওই কলেজের ছাত্র ছাত্রীরাও, মনোজিৎকে শাসকদলের ঘনিষ্ঠ হিসেবেই চেনে। কলেজের গভর্নিং বডির সঙ্গেও তার ওঠাবসা ছিল বলেই জানা যাচ্ছে। তাছাড়া মনোজিৎ মিশ্রকেই কয়েকদিন আগে কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক কুমার দেবের অনুমতিতে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। তাহলে কি সেই সুযোগেই সেদিন সন্ধেয় কলেজে ঢুকেছিল ওই প্রাক্তনী? সেই ক্ষমতা বলেই কি নির্যাতিতাকে জোর করে প্রাক্তনী? প্রশ্ন অনেক।

সূত্রের খবর,  সাউথ ক্যালকাটা ল'কলেজে ছাত্র সংসদ ছিল TMCP-র দখলে। তার সভাপতি ছিলেন এই মনোজিৎ মিশ্র। তবে দীর্ঘদিন ধরে সেখানে নির্বাচন হয়নি।  কিন্তু অভিযোগ, কলেজে একছত্র দাদাগিরি চালাতেন TMCP ইউনিটের প্রাক্তন সভাপতি । কলেজে পরিচিত ছিলেন ম্যাঙ্গো নামে। কলেজের দেওয়ালে দেওয়ালে লেখা 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস!' কলেজের গায়ে খোদাই করা এই বার্তা যাকে ঘিরে,  সেই মনোজিৎ মিশ্রই সাউথ ক্যালকাটা ল'কলেজের ছাত্রীকে গণধর্ষণে প্রধান অভিযুক্ত। 

যদিও তৃণমূলের নেতারা, যাঁদের সঙ্গে মনোজিতের ছবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তাঁরাও বলছেন, সে টিএমসিপির সঙ্গে যুক্ত ছিল। এখন আর নয়। অভিযুক্ত মনোজিতের কঠোর শাস্তি চেয়েছেন  তৃণমূল নেতা দেবাশিস কুমারও। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget