এক্সপ্লোর

Khidirpur Road Accident: সারবোঝাই লরির চাকায় পিষ্ট আস্ত গাড়ি, খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা, হত ১

Kolkata News: ঘটনাস্থল থেকে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে সারবোঝাই উল্টে পড়া লরির নিচে চাপা পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়িটি।

সৌমিত্র রায়, কলকাতা: খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির উপরে উল্টে গেল লরি (Khidirpur Road Accident)। খিদিরপুরের বাবুবাজারে উল্টে গেল সার বোঝাই লরি। গাড়িতে আটকে ছিলেন বেশ কয়েকজন। কাটাপুকুরের দিক থেকে খিদিরপুরে আসার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করে সকলকে (Kolkata News)। গাড়িটির চালকের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। 

খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায়, সারবোধীই লরির উল্টে পড়ল গাড়ির উপর

ঘটনাস্থল থেকে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে সারবোঝাই উল্টে পড়া লরির নিচে চাপা পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়িটি। ক্রেন এনে সেটিকে লরির নিচে থেকে তোলা হয়। কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে কার্যত খেলনা গাড়িতে পরিণত হয়। বাইরে থেকে দেখা যায়, গাড়ির মধ্যে দু'-তিন জন আটকে রয়েছেন। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন: Nabanna : পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে নজরদারি নবান্নের, পোর্টালে নাম গোপন রেখে করা যাবে অভিযোগ

শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কলকাতা বন্দরের এলাকার (Kolkata port Trust) মধ্যে পড়ে। শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পর রাত ১০টা পর্যন্ত সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা রাস্তাটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় কি না, উঠছে প্রশ্ন। এছাড়াও লরিটিতে নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার বোঝাই ছিল কি না, উঠছে সেই প্রশ্নও।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষ জন হুমড়ি খেয়ে পড়েছেন। গাড়ির জানলা দিয়ে একটি হাত বাইরে ঝুলতে দেখা যায়। ভিতরে আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা।

বেহাল রাস্তাই দুর্ঘটনার জন্য দায়ী! নাকি নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার ছিল লরিতে!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে সারবোঝাই লরিটি গাড়ির উপর উল্টে পড়ে যায়। তার নিচে চাপা পড়ে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে সকলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসে দমকল, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। লরিটি ওভারলডেড ছিল বলেও অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget